Weather: রাজ্যে নিম্নচাপের ভ্রুকুটি, কোলকাতা সহ সব জেলাতে বৃষ্টির পূর্বাভাস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সপ্তাহান্তের সকাল থেকেই কলকাতার আকাশে মেঘের আনাগোনা। দু’এক পশলা বৃষ্টিতে ভিজেছে শহরের বিভিন্ন এলাকা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক দিন রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ জেল ঢুকে দেখুন কেমন লাগে, পার্থর জেল হেফাজত নিয়ে কুণাল

কারন মধ্য বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপ তৈরি হচ্ছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার থেকে রাজ্যের উপকুলবর্তী জেলায় ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সোম থেকে বৃহষ্পতিবার পর্যন্ত এ রাজ্যের মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর, জারি হয়েছে লাল সতর্কতা।

রাজ্যে নিম্নচাপের ভ্রুকুটি, কোলকাতা সহ সব জেলাতে বৃষ্টির পূর্বাভাস

রবিবার রাতের মধ্যেই সমস্ত ট্রলার ফিরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী সোমবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বর্ষণের সম্ভাবনা রয়েছে।

রাজ্যে নিম্নচাপের ভ্রুকুটি, কোলকাতা সহ সব জেলাতে বৃষ্টির পূর্বাভাস

রাজ্যে নিম্নচাপের ভ্রুকুটি, কোলকাতা সহ সব জেলাতে বৃষ্টির পূর্বাভাস

3 4

শনিবার কলকাতায় প্রধানত আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছুঁতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত