জেলা সভাপতির বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ, কোচবিহারে তৃণমূলের সংঘাত প্রকাশ্যে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কোচ রাজার গড়ে ক্রমাগত বাড়ছে তৃণমূলের সংঘাত। এবার জেলা সভাপতি পার্থ প্রতিম রায়ের ডাকা সভা এড়ালেন তৃণমূলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন। আগেই বলেছিলাম তৃণমূলের সভাপতি থাকলে সেই মঞ্চে থাকব না। এমনটাই বলে বসলেন তৃণমূলের চেয়ারম্যান গিরিন্দ্রনাথ বর্মন। কোচবিহারে তৃণমূল যে একেবারে আড়াআড়ি ভাবে বিভক্ত হয়েছে তা বলার অবকাশ থাকে না। পাল্টা জেলা সভাপতির মন্তব্য, পরিবহণ নিগমের অনুষ্ঠানে রাজণিতি করা উচিত নয়।

আরও পড়ুনঃ অসুস্থ মিঠুন চক্রবর্তী! ছবি ঘিরে চাঞ্চল্য দেশ জুড়ে

কিছুদিন আগেই তৃণমূলের জেলা সভাপতি পার্থ প্রতিম রায়ের বিরুদ্ধে সরব হয়ে গিরিন্দ্রনাথ বর্মন বলেন, জেলা সভাপতি পার্থ প্রতিম রায় স্বৈরাচারী মনোভাব নিয়ে দল চালাচ্ছেন। তিনি যোগ্য সম্মান না পেলে কোনও কর্মসুচী বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। খোদ দলের জেলা কমিটির চেয়ারম্যান এমন বক্তব্য দেওয়ায় তৃণমূলের অন্দরে ব্যাপক শোরগোল পড়ে যায়।

জেলা সভাপতির বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ, কোচবিহারে তৃণমূলের সংঘাত প্রকাশ্যে
জেলা সভাপতির বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ, কোচবিহারে তৃণমূলের সংঘাত প্রকাশ্যে

তিনি সাফ জানিয়ে দেন, দলের সর্বচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন আমাকে চেয়ারম্যান এবং পার্থ প্রতিম রায়কে জেলা সভাপতি ঘোষণা করেছিলেন, সেদিন সকলকে নিয়ে দল পরিচালনা করার কথা নেত্রী বলে দিয়েছিলেন। কিন্তু পার্থ সেটা করছেন না। জেলায় একাই কর্মসূচী করে বেড়াচ্ছেন। কিংবা কর্মসূচী ঠিক করার পর কাউকে না কাউকে দিয়ে খবর পাঠাচ্ছেন। আলোচনা পর্যন্ত করছেন না। এই স্বৈরাচারী মনোভাবের জন্য আমি মর্মাহত, তাই আমি মনে করছি যদি জেলা সভাপতি পার্থ প্রতিম রায় আমাকে যোগ্য সম্মান না দেন, তাহলে আর তাঁর কোন কর্মসূচীতে যাব না।

একইভাবে দিনকয়েক আগে জেলাসভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেন, ২০১৬ সালের উপ নির্বাচনে একজনকে বিশ্বাস করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁর নাম সুপারিশ করেছিলেন। এখন দেখছেন তাঁকে বিশ্বাস করার থেকে গোখরো সাপকে নিয়ে ঘুমিয়ে পড়া অনেক নিরাপদ। নাম না করে এই আক্রমণ জেলা সভাপতির বিরুদ্ধে, সেবিষয়ে সন্দেহের অবকাশ নেই।

জেলা সভাপতির বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ, কোচবিহারে আড়াআড়িভাবে বিভক্ত তৃণমূল 

জেলা সভাপতির বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ, কোচবিহারে আড়াআড়িভাবে বিভক্ত তৃণমূল 
জেলা সভাপতির বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ, কোচবিহারে আড়াআড়িভাবে বিভক্ত তৃণমূল

জেলার নেতাদের এই মন্তব্যে তৃণমূলের অন্দরে বাড়ছে অস্বস্তি। জেলা সভাপতির বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ। আসলে এটা লোক দেখানো। তৃণমূলের গোষ্ঠি দ্বন্দ্বের ফল সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে বলে দাবী করছে বিজেপি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত