Suvendu-Abhishek: সুমনের বিরুদ্ধে জনসভা করবেন শুভেন্দু, ফের চমক দিতে তৈরি অভিষেক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত রবিবারে দলবদল করেছেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। তাঁর দলবদলে উত্তরবঙ্গের মাটিতে বিজেপিতে ফাটল ধরা পড়েছে। এই জল্পনার মধ্যেই আলিপুরদুয়ারে গিয়ে সুমনের বিরুদ্ধে জনসভা করবেন শুভেন্দু অধিকারী। আগামী শুক্রবার আলিপুরদুয়ারে শুভেন্দুর সভা রয়েছে আলিপুরদুয়ারে। শুভেন্দুর জনসভার পরের দিনেই কোচবিহারে বিরাট জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ Weather Update: আবার কী ফিরবে শীত? কী জানালো হাওয়া অফিস

সম্প্রতি সুমন কাঞ্জিলালের যোগদানের পর বিজেপি থেকে তৃণমূলে দলবদলের জল্পনা বাড়িয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তাঁর কথায়, ১২ জন অপেক্ষা করছেন দলবদলের জন্য। আবার প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের কথায়, জেলার ৩ বিধায়ক দলবদলের জন্য পা বাড়িয়ে রেখেছে। সেখান থেকেই অভিষেকের সভা আরও গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সূত্রের খবর, শনিবার অভিষেকের সভাতেই বিরাট চমক দিতে চলেছে তৃণমূল।

সুমনের বিরুদ্ধে জনসভা করবেন শুভেন্দু, চমক দেখাবেন অভিষেক 
সুমনের বিরুদ্ধে জনসভা করবেন শুভেন্দু, চমক দেখাবেন অভিষেক 

জানা গেছে, তৃণমূলের তরফে শনিবার সভার আয়োজন করা হয়েছে কোচবিহারের মাথাভাঙায়। তৃণমূলের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, শুভেন্দুর পাল্টা সভা করছেন না তাঁরা। অভিষেকের সভার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল একমাস আগে থেকেই। আগামী পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখেই জেলায় জেলায় এখন থেকেই সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি বিজেপির একাধিক নেতারা আলাদা উত্তরবঙ্গের দাবি তুলেছিল। অথচ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে বলতে শোনা গেছে বিজেপি কোনভাবেই রাজ্য ভাঙার বিষয়ে রাজি নয়। তাহলে কেন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা রাজ্যভাগের দাবি তুলছেন? বিজেপির মধ্যেই দ্বিমত নিয়ে এবার শাসক দলের বিরুদ্ধে তোপ দাগতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সুমনের বিরুদ্ধে জনসভা করবেন শুভেন্দু, চমক দেখাবেন অভিষেক 

সুমনের বিরুদ্ধে জনসভা করবেন শুভেন্দু, চমক দেখাবেন অভিষেক 
সুমনের বিরুদ্ধে জনসভা করবেন শুভেন্দু, চমক দেখাবেন অভিষেক 

একইসঙ্গে এই মুহুর্তে কোচবিহার তৃণমূলে একাধিক গোষ্ঠীর উদয় হয়েছে। যার জেরেই সুবিধে পেয়েছে বিজেপি। তাই পঞ্চায়েত নির্বাচনের আগে দলের নেতাদের বিশেষ বার্তা দিতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিকেও তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত