নজরবন্দি ব্যুরোঃ ফেব্রুয়ারিতে কনকনে ঠান্ডার জায়গায় কুটকুটে গরম। শীতকাল কোথায়? নিত্য এ প্রশ্ন হাওয়া অফিসের কাছেও এখন প্রায় বিড়ম্বনার। উত্তুরে হাওয়া লহমায় এল, ১০ ডিগ্রিতে পারদ নামিয়ে লম্ফঝম্ফ করে আবার মিলিয়ে গেল।
আরও পড়ুনঃ ৯৩৭ জনের চাকরি নিয়ে টানাপোড়েন, আগামী সপ্তাহেই মামলার শুনানি



৮ ফেব্রুয়ারি বুধবারের চেয়ে বৃহস্পতিবার আরও বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা। কুড়ি ডিগ্রির উপরে কলকাতার পারদ। অন্যদিকে রাজ্য জুড়ে কুয়াশার দাপট। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করবে।



উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে কুয়াশা হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা,
আবার কী ফিরবে শীত? কী জানালো হাওয়া অফিস

নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামি ৪৮ ঘন্টায়। ভোররাতে ও সকালের দিকে কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশ থাকবে দক্ষিণবঙ্গে। হাওয়া দফতরের খবর অনুযায়ী আর শীত ফিরবে না এই বছরে। প্রায় প্রতিদিনই বাড়বে তাপমাত্রা।







