দু’দফার ভোট শেষ, এখন সবার নজর একটাই প্রশ্নে—কোন দল কত আসন পেতে পারে? মাঠপর্যায়ের রিপোর্ট, ভোটারদের প্রতিক্রিয়া এবং বিভিন্ন সূত্র মিলিয়ে একটি সম্ভাব্য চিত্র পাওয়া গেলেও, এবারের নির্বাচনে অনিশ্চয়তাই সবচেয়ে বড় ফ্যাক্টর।
দু’দফার ভোট শেষ হতেই সামনে এল এক্সিট পোল—আর তাতেই স্পষ্ট ইঙ্গিত, বাংলায় ফের ক্ষমতায় ফিরতে পারে তৃণমূল কংগ্রেস। নজরবন্দির প্রকাশিত বুথফেরত সমীক্ষা অনুযায়ী, আসন সংখ্যার নিরিখে শাসক দল বেশ কিছুটা এগিয়ে রয়েছে বিজেপির থেকে।


প্রথম দফার ১৫২টি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে ৭৮–৮২টি আসন, যেখানে বিজেপি থাকতে পারে ৬৬–৭০-এর মধ্যে। অন্যদিকে দ্বিতীয় দফার ১৪২টি আসনে তৃণমূলের ঝুলি আরও ভারী—৮৮–৯২টি আসন পাওয়ার সম্ভাবনা দেখানো হয়েছে। সেখানে বিজেপির সম্ভাব্য আসন সংখ্যা ৪৮–৫২।
দুই দফা মিলিয়ে মোট ২৯৪টি আসনের চূড়ান্ত ছবিতে নজরবন্দির পূর্বাভাস বলছে—
- তৃণমূল কংগ্রেস: ১৬৬–১৭৪ আসন
- বিজেপি: ১১৪–১২২ আসন
- অন্যান্য: ৩–৯ আসন

এই হিসেব অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার পেরিয়ে স্বচ্ছন্দে সরকার গড়ার অবস্থানে থাকতে পারে তৃণমূল। অন্যদিকে বিজেপি উল্লেখযোগ্য লড়াই দিলেও ক্ষমতার দৌড়ে পিছিয়ে পড়তে পারে বলে ইঙ্গিত।


বিশ্লেষকদের মতে, গ্রামীণ ভোট, নারী ভোটব্যাঙ্ক এবং জনমুখী প্রকল্পের প্রভাব এই ফলাফলের পিছনে বড় কারণ হতে পারে। পাশাপাশি সংখ্যালঘু ভোটের একতরফা মেরুকরণও তৃণমূলের পক্ষে গিয়েছে বলে অনুমান।
তবে মনে রাখা জরুরি—এক্সিট পোল কখনওই চূড়ান্ত ফল নয়। অতীতেও বহুবার দেখা গেছে, বুথফেরত সমীক্ষা বাস্তব ফলাফলের সঙ্গে মেলেনি।
এখন সব প্রশ্নের উত্তর মিলবে ৪ মে—সেদিনই স্পষ্ট হবে, বাংলার মানুষ কাকে বেছে নিয়েছেন।









