ফের একবার এইমসের নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষে তলব করা করল সিআইডি। জানা গিয়েছে, কল্যাণী এইমসে পুত্র-বধূকে নিয়োগ কাণ্ডে তদন্ত শুরু করেই সিআইডি নজরে আসেন বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। এর আগেও বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা ও তাঁর মেয়েকে তলব করলেও এইবার দুর্নীতির মামলায় বঙ্কিমকে তলব করল রাজ্যের তদন্তকারী আধিকারিকরা। তবে এই মুহূর্তে ভোটের কাজে ব্যস্ত থাকার কারণে হাজিরা দিতে পারছেন না বলেই সিআইডিকে জানিয়েছেন বিজেপি বিধায়ক। পাশাপাশি ভোট মিটলে তারপর হাজিরা দেবেন বলেও জানিয়েছেন তিনি।
কালিয়াগঞ্জে যুবকের মৃত্যুর তদন্তভার গেল সিআইডির হাতে। পুলিশ সূত্রে খবর, তদন্তভার পাওয়ার পর থেকেই কাজ শুরু করতে চলেছে রাজ্যের গোয়েন্দা দফতর। ডিআইজি অনুপ জয়সওয়াল জানিয়েছেন, গোয়েন্দা বিভাগের অফিসাররা যোগাযোগ করেছেন। তবে কবে থেকে তাঁরা কাজে নামবেন, তা এখনও জানাোনো হয়নি। যদিও সিবিআই তদন্তের দাবি তুলছে পরিবার।
বুধবার ফের ভবানিভবনে তলব করা হয় বিজেপি নেতাকে। তিনি হাজিরাও দেন। এই নিয়ে নীলাদ্রি মোট দু’বার সিআইডি ভবনে হাজিরা দিলেন। এর আগে বিজেপি বিধায়কের মেয়েকেও দুদফায় জিজ্ঞাসাবাদ করে CID! মেয়ের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই আবারও বিজেপি বিধায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেই জানিয়েছে CID আধিকারিকরা।
প্রধান শিক্ষক মেমো নম্বর জাল করে ছেলেকে চাকরি পাইয়ে দিয়েছেন। মুর্শিদাবাদ গোথা এআর হাই স্কুলের শিক্ষক নিয়োগের তদন্তে সিআইডির ভূমিকায় অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। সোমবার শিক্ষক নিয়োগের তদন্তে সিআইডির ওপর চটলেন বিচারপতি। তিনি বলেন, ভূমিকায় আমি একেবারে সন্তুষ্ট নই। তদন্ত সঠিক পথে এগোচ্ছে না।
ভুয়ো নিয়োগের পর ২ থেকে ৩ বছর ধরে শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন। ঘটনার সঙ্গে জেলা পরিদর্শকদের যুক্ত থাকার সন্দেহ প্রকাশ করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্ত শুরু হয়েছিল। এবার ভুয়ো নিয়োগ নিয়ে সক্রিয় সিআইডি। মুর্শিদাবাদের সুতির এআর গোথা হাইস্কুলে উপস্থিত হন সিআইডি আধিকারিকরা।
আগামী দুই সপ্তাহের মধ্যেই রিপোর্ট তলব করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। শুধুমাত্র একজন, দু’জন নয়, নিয়োগ দুর্নীতির জালে জড়িয়ে ২৩ হাজার শিক্ষকের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সমস্ত নিয়োগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বিচারপতি। যার ফলে বাড়বে ভুয়ো নিয়োগের সংখ্যা বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।