HomeTagsCID

CID

Calcutta High Court: ল-কলেজ মামলায় সিআইডি তদন্তের নির্দেশ, অনির্দিষ্টকালের জন্য ছুটির আবেদন অধ্যক্ষের

নথি জাল করে কলেজের শিক্ষক পদে যোগ দেওয়ার অভিযোগ উঠেছিল যোগেশচন্দ্র চৌধুরী ল’কলেজের মামলায় অধ্যক্ষ সুনন্দা ভট্টাচার্য গোয়েন‌্‌কার বিরুদ্ধে। অভিযোগ উঠার পর থেকেই গত কয়েকদিন ধরে বিতর্কের শিরোনামে উঠে এসেছে এই কলেজ। পাশাপাশি তদন্তে নেমেছিল কলকাতা পুলিশের অ্যান্টি ফ্রড সেকশন। কিন্তু এই মামলায় অবশেষে কলকাতা পুলিশের অ্যান্টি ফ্রড সেকশন বিভাগের ব্যর্থতার অভিযোগ তুলে বৃহস্পতিবার তদন্তের ভার সিআইডি-কে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

Calcutta high Court: নথি জাল করে কলেজের শিক্ষক পদে যোগ, যোগেশচন্দ্র ল’কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ

নথি জাল করে কলেজের শিক্ষক পদে যোগ দেওয়ার অভিযোগ উঠেছে যোগেশচন্দ্র চৌধুরী ল’কলেজের মামলায় অধ্যক্ষ সুনন্দা ভট্টাচার্য গোয়েন‌্‌কার বিরুদ্ধে। সেই মামলায় তদন্ত করছিল কলকাতা পুলিশের অ্যান্টি ফ্রড সেকশন। কিন্তু সেই মামলায় তদন্তের কিনারা করতে ব্যর্থ হওয়ার কারণে এবার তদন্তের ভার সিআইডি-কে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

কতদূর এগোল লালন শেখের রহস্যমৃত্যুর তদন্ত? আদালতে রিপোর্ট পেশ

বীরভূমের বগটুইয়ে গণহত্যার ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত ছিলেন লালন শেখ। সিবিআইয়ের হেফাজতে থাকাকালীন মারা যান লালন শেখ। আর সেই রহস্য মৃত্যুর ঘটনায় তদন্ত কতদূর এগোল! অর্থাৎ তদন্তের অগ্রগতির রিপোর্ট মুখ বন্ধ খামে আদালতে জমা দিল রাজ্যের তদন্তকারী সংস্থা সিট। রিপোর্ট জমা দেওয়ার পাশাপাশি তদন্তের স্বার্থে আর এক মাস আদালতের কাছে সময় চেয়ে নেয় তাঁরা।

‘কারা টাকা নিয়েছে আমি জানি’, সমবায় দুর্নীতিতে রাজ্যকে মোটা অঙ্কের জরিমানা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

আলিপুরদুয়ারে একটি সমবায় গোষ্ঠীতে কমপক্ষে ৫০ কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে সিবিআই ও ইডিকে তদন্তের নির্দেশ দেয় বিচারপতি গঙ্গোপাধ্যায়। তবে এবার এই মামলায় রাজ্যকে জরিমানা করল হাইকোর্ট।

ভাঙড়ে ভোট অশান্তির ঘটনায় নওশাদকে CID তলব, হাজিরা দিলেন কী ISF বিধায়ক?

কাশীপুর থানায় দায়ের হওয়া একটি অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছিল। তারই জিজ্ঞাসাবাদের জন্য এদিন নওশাদকে ডেকে পাঠানো হয়েছিল।

Duttapukur Blast: দত্তপুকুরের বিস্ফোরণকাণ্ডে মুখ্যমন্ত্রীর নির্দেশ, ঘটনাস্থলে তদন্তে CID

রবিবার সাত সকালে দত্তপুকুরে এক বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। প্রাণ যায় একাধিক জনর। একের পর এক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় এবার সিআইডি তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তদন্তকারীদের একটি বিশেষ টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

Mamata Banerjee: ২১ জুলাইয়ের সভা শেষ করে মঙ্গলাহাটে মমতা, ঘুরে দেখলেন ক্ষতিগ্রস্ত এলাকা

গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হাওড়ার মঙ্গলাহাট। একের পর এক শাড়ির দোকানে আগুন। কোটি কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। শুক্রবার ২১ জুলাইয়ের সভা শেষ করেই ঘটনাস্থল পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Trending Now