নজরবন্দি ব্যুরো: রবিবার সাত সকালে দত্তপুকুরে এক বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। প্রাণ যায় একাধিক জনের। একের পর এক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় এবার সিআইডি তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তদন্তকারীদের একটি বিশেষ টিম ঘটনাস্থলের পৌঁছে গিয়েছেন।
আরও পড়ুন: প্রশাসন এবং স্থানীয় তৃণমূল নেতাদের মদতেই চলত অবৈধ বাজি কারখানা, রাগে ফুঁসছেন এলাকাবাসীরা


রবিবারের এই ঘটনা প্রকাশ্যে আসার পরই কার্যত কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, সেই দোষীদের কাউকে রেয়াত করা হবে ন বলেও হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এরপরই এই দুর্ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই একটি রাজ্য অধীনস্থ গোয়েন্দা সংস্থার একটি বিশেষ টিম ঘটনাস্থলে পৌঁছায়। সিআইডির বোম স্কোয়াড বিভিন জায়গা খতিয়ে দেখছে। একইসঙ্গে এলাকায় আরও অনেক বেআইনি বাজির স্বয়ংক্রিয় কারখানার হদিশ পেয়েছে তদন্তকারীরা। গ্রামবাসীদের অভিযোগ, শাসক দলের প্রভাবশালী নেতাদের মদতেই এই বাজি কারখানাগুলি চলত।

স্থানীয় সূত্রে খবর, রবিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৮ টা নাগাদ দত্তপুকুরের নীলগঞ্জের জগন্নাথপুর এলাকার ওই বাজি কারখানায় বিস্ফোরণ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। স্থানীয়দের দাবি তাঁরা ৮ টি মৃত দেহ উদ্ধার করেছেন। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কারাখানার আশেপাশে প্রায় ১০০ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি ওই কারাখানার নিকটবর্তী কয়েকটি বাড়ি ধুলিস্যাৎ হয়ে গিয়েছে। দুর্ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। দুর্ঘটনার সময় কারখানার ভিতরেই অনেক শ্রমিক ছিলেন। ভয়াবহ বিস্ফোরণে একাধিক দেহ ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলের আশেপাশে ছড়িয়ে রয়েছে। অনেকেই গুরুতর আহত হয়েছেন, তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতদের তিনটি শিশুও রয়েছে বলে খবর।



উল্লেখ্য, গত মে মাসের ১৬ তারিখ এগরায় একটি বাজি কারাখানায় মারাত্মক বিস্ফোরণ ঘটে। মৃত্যু হয় ৯ জনের। তার কয়েকদিনের মাথায় গত ২১ মে বজবজের একটি বাড়িতে বাজি বিস্ফোরণ হয়। এই দুটি কেন্দ্র করে জোর চাঞ্চল্য ছড়িয়েছিল। শুরু হয়েছিল রাজনৈতিক তরজা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘটনাস্থলে গিয়ে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এগরা-বজবজের দুর্ঘটনার মাত্র সাড়ে তিন মাসের মাথায় দত্তপুকুরে বাজি কারখানায় বিস্ফোরণ।
দত্তপুকুরের বিস্ফোরণকাণ্ডে মুখ্যমন্ত্রীর নির্দেশ, ঘটনাস্থলে তদন্তে CID








