নজরবন্দি ব্যুরো: একাধিক দুর্নীতিতে জর্জরিত রাজ্য। এরইমধ্যে প্রকাশ্যে এসেছে সমবায় দুর্নীতি। জল গড়িয়েছে আদালত পর্যন্ত। আলিপুরদুয়ারে একটি সমবায় গোষ্ঠীতে কমপক্ষে ৫০ কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে সিবিআই ও ইডিকে তদন্তের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তবে এবার এই মামলায় রাজ্যকে জরিমানা করল হাইকোর্ট।
আরও পড়ুন: মেয়ের জন্য বয়েজ হস্টেলের খোঁজ কেন, ফাইল বিতর্কে ইডির রিপোর্ট নিয়ে প্রশ্ন লালবাজারের
আলিপুরদুয়ারের সমবায় গোষ্ঠীর দুর্নীতিতে গত আগস্ট মাসের শেষদিকে দুই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই (CBI) ও ইডিকে (ED) তদন্তে নামার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু কয়েকদিন কেটে গেলেও এখনও সেই নির্দেশ কার্যকর হয়নি। রাজ্য অধীনস্থ গোয়েন্দা সংস্থা সিআইডি এই মামলার নথি হস্তান্তর করেনি। বরং আগের নির্দেশ পুনর্বিবেচনার জন্য আবেদন করে তারা। সিআইডির এই আবেদনে বিরক্তি প্রকাশ করেন বিচারপতি। রাজ্যকে চরম ভর্ৎসনার মুখে পড়তে হয়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, “গরিবের টাকা মেরে আপনারা ছেলেখেলা করছেন? কারা এই টাকা নিয়েছে সিআইডি এতদিনেও জানে না। কিন্তু আমি জানি।”

এরপরই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, সিআইডিকে (CID) আগামী তিনদিনের মধ্যে তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। তারপর তিনদিনের মধ্যে সিবিআইকে তদন্ত শুরু করতে হবে। একইসঙ্গে অপর গোয়েন্দা সংস্থা ইডিকেও তদন্ত করতে হবে। এমনকি হাইকোর্টের নির্দেশ কার্যকর না হলে স্বরাষ্ট্রসচিবকে তলব করা হবে বলেও জানিয়েছেন বিচারপতি।

উল্লেখ্য, আলিপুরদুয়ারের ওই সমবায়ে প্রায় ২১ হাজার সদস্য রয়েছে। গরীবদের থেকে টাকা তুলে কাদের ঋণ দেওয়া হয়েছে তার কোনও হদিশ নেই। পাওয়া যায়নি ঋণগ্রহীতাদের তালিকা। আদালতের অনুমান যারা ঋণের নামে টাকা তুলেছিল তাঁদের অধিকাংশই টাকা ফেরত দেয়নি। এই মামলার তদন্তে নজরদারি রাখবেন বিচারপতি।
‘কারা টাকা নিয়েছে আমি জানি’, সমবায় দুর্নীতিতে রাজ্যকে মোটা অঙ্কের জরিমানা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের




