Leaps and Bounds: মেয়ের জন্য বয়েজ হস্টেলের খোঁজ কেন, ফাইল বিতর্কে ইডির রিপোর্ট নিয়ে প্রশ্ন লালবাজারের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থায় তল্লাশি চালায় ইডি। এরপরই শুরু হয় বিতর্ক। অভিযোগ ওঠে তল্লাশির সময় ইডি আধিকারিকরা ১৬ টি ফাইল ডাউনলোড করে গিয়েছে। কেন্দ্রীয় এজেন্সি জবাব দিলেও সন্তুষ্ট নয় কলকাতা পুলিশ। পাল্টা প্রশ্ন তুলল তারা।

আরও পড়ুন: পুজোর অনুদান নিয়েও প্রতিযোগিতা, মমতার ৭০ হাজারের পাল্টা বিজেপির ১ লক্ষ!

গত আগস্ট মাসে লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে তদন্ত চালায় ইডি। প্রায় ১৮ ঘন্টা ধরে তল্লাশির পর কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করে। তদন্তকারী আধিকারিকরা বেরিয়ে গেলে অফিসের লোকেরা বুঝতে পারে সংস্থার একটি কম্পিউটারে ১৬ টি ফাইল ডাউনলোড করা হয়েছে। এনিয়ে লালবাজারে অভিযোগ দায়ের হয়। লালবাজার ইডির কাছে জবাব চায়। তদন্তকারী সংস্থা জানায়, ইডি আধিকারিক তাঁর মেয়ের জন্য কলকাতায় হস্টেলের খোঁজ করছিলেন। এই সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করা হয়। কিন্তু এবার কলকাতা পুলিশের তরফে সামনে আনা হল এক চাঞ্চল্যকর তথ্য।

মেয়ের জন্য বয়েজ হস্টেলের খোঁজ কেন, ফাইল বিতর্কে ইডির রিপোর্ট নিয়ে প্রশ্ন লালবাজারের

কলকাতা পুলিশ জানায়, ইডির রিপোর্টে দেখা যাচ্ছে সবকটি ফাইল বয়েজ হস্টেলের। একজন আধিকারিক তাঁর মেয়ের জন্য বয়েজ হস্টেলের ফাইল ডাউনলোড করছিলেন কেন? লালবাজারের দাবি, ,এই বিষয়ে তারা ইডি আধিকারিকদের কাছে জানতে চান। কিন্তু কেন্দ্রীয় এজেন্সির তরফে বিষয়টি স্পষ্ট করার প্রয়োজন মনে করা হয়নি বলে কলকাতা পুলিশ রিপোর্টে উল্লেখ করেছে। এদিন হাইকোর্টে রিপোর্ট পেশ করে তারা।

মেয়ের জন্য বয়েজ হস্টেলের খোঁজ কেন, ফাইল বিতর্কে ইডির রিপোর্ট নিয়ে প্রশ্ন লালবাজারের

ফাইল বিতর্কের তদন্তে কলকাতা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ আনে ইডি। বৃহস্পতিবার এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার দ্বারস্থ হয় তারা। গতকালই এই মামলার শুনানিতে আদালতের তরফ থেকে ইডি-কে মৌখিক রক্ষাকবচ দেওয়া হয়।

মেয়ের জন্য বয়েজ হস্টেলের খোঁজ কেন, ফাইল বিতর্কে ইডির রিপোর্ট নিয়ে প্রশ্ন লালবাজারের

মেয়ের জন্য বয়েজ হস্টেলের খোঁজ কেন, ফাইল বিতর্কে ইডির রিপোর্ট নিয়ে প্রশ্ন লালবাজারের
মেয়ের জন্য বয়েজ হস্টেলের খোঁজ কেন, ফাইল বিতর্কে ইডির রিপোর্ট নিয়ে প্রশ্ন লালবাজারের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন