নজরবন্দি ব্যুরোঃ দুর্গাপুজোকে কেন্দ্র করেও রাজনীতি! চলতি বছর বারোয়ারি পুজোক্লাবগুলিকে ৭০ হাজার টাকা করে অনুদান দেবার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার বিজেপির তরফে ১ লক্ষ টাকা করে অনুদান দেবার কথা ঘোষণা করা হল।
আরও পড়ুনঃ রাজ্যে ফুটবল অ্যাকাডেমি তৈরি করবে La Liga, মুখ্যমন্ত্রীর উদ্যোগে জুড়ে গেল বাংলা-স্পেন


এর আগে রাজ্য সরকারের তরফে বারোয়ারি ক্লাবগুলিকে অনুদান হিসাবে ৬০ হাজার টাকা করে দেওয়া হত। এ বছর সেউ অনুদানের পরিমাণ বাড়িয়ে ৭০ হাজার টাকা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পাল্টা পদ্ম শিবিরের পক্ষ থেকে ১ লক্ষ টাকা অবনুদানের কথা ঘোষণা করা হল। তবে, সব বারোয়ারি পুজো কমিটি কি এই টাকা পাবে? না, এই অনুদান পেতে হলে মানতে হবে দু’টি শর্ত।

বিজেপির তরফে যে দু’টি শর্তের কথা বলা হয়েছে তার মধ্যে প্রথমটি হল, পুজো কমিটিতে বিজেপি নেতাদের জায়গায় দিতে হবে। দ্বিতীয়ত, পুজো মণ্ডপের চারিদিক সাজাতে হবে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সাফল্যের ব্যানার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দিয়ে। এই ২ শর্ত মানলেই ১ লক্ষ টাকা করে পাবে পুজো কমিটিগুলি।



পুজোর অনুদান নিয়েও প্রতিযোগিতা, মমতার ৭০ হাজারের পাল্টা বিজেপির ১ লক্ষ!
রাজ্যের বিভিন্ন পুজো কমিটিগুলিকে অনুদান দেবার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বিজেপির এই পরিকল্পনা কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে কিন্তু সন্দেহ থেকেই যাচ্ছে। কারণ, বিজেপির প্রচার করলে সেই পুজো কমিটি অবধারিতভাবে তৃণমূলের কাছে চক্ষুশূল হতে বাধ্য।
সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে যা যা সুযোগ সুবিধা পুজোকে কেন্দ্র করে ঘোষণা করা হয়েছে তা দেওয়া হতে পারে সেই ক্লাবকে। তাই শুধুমাত্র বিজেপি নেতাদের পুজোগুলিই এই অনুদানের অর্থ পাবে বলে মত রাজনৈতিক মহলের একাংশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



