রাজ্যে ফুটবল অ্যাকাডেমি তৈরি করবে La Liga, মুখ্যমন্ত্রীর উদ্যোগে জুড়ে গেল বাংলা-স্পেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কথাই ছিল, স্পেন সফরে গিয়ে লা লিগা প্রেসিডেন্ট জাভিয়ের তেভেজের সঙ্গে বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সম্পন্ন হল সেই বৈঠক। সাক্ষরিত হল একটি মউ। আগামী দিনে, বাংলার ফুটবলের উন্নতিকল্পে রাজ্যে ফুটবল অ্যাকাডেমি তৈরি করবে লা লিগা। জমি দেবে রাজ্য সরকার। এই বিষয়টি নিয়ে একটি ট্যুইটও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ নুহ হিংসাকাণ্ডে গ্রেফতার কংগ্রেস বিধায়ক! ‘আমাকে ফাঁসানো হচ্ছে’, দাবি মাম্মান খানের

মঙ্গলবার কলকাতা থেকে স্পেনের উদ্দেশ্যে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে দুবাই এবং তারপর দুবাই থেকে মাদ্রিদে যান তিনি। বৃহস্পতিবার লা লিগা প্রেসিডেন্ট জাভিয়ের তেভেজের সঙ্গে বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং কলকাতার তিন প্রধান অর্থাৎ মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডানের তিন কর্তা দেবাশিস দত্ত, আদিত্য আগরওয়াল এবং ইশতিয়াক আহমেদ।

এদিনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলায় আপনাদের স্বাগত। ফুটবল নিয়ে বাংলার তুলনাহীন উন্মাদনা আপনারা অনুভব করতে পারবেন। আমরা ফুটবল ভালবাসি। বাংলার প্রতিটি গ্রামে গেলে আর কিছু পাওয়া না-গেলেও ফুটবল ঠিক পাওয়া যাবে। বাংলায় লা লিগার অ্যাকাডেমি চালু হোক। সেখান থেকেও তৈরি হোক ভবিষ্যতের মেসিরা।”

রাজ্যে ফুটবল অ্যাকাডেমি তৈরি করবে La Liga, মুখ্যমন্ত্রীর উদ্যোগে জুড়ে গেল বাংলা-স্পেন

রাজ্যে ফুটবল অ্যাকাডেমি তৈরি করবে La Liga, মুখ্যমন্ত্রীর উদ্যোগে জুড়ে গেল বাংলা-স্পেন

রাজ্যে ফুটবল অ্যাকাডেমি তৈরি করবে La Liga, মুখ্যমন্ত্রীর উদ্যোগে জুড়ে গেল বাংলা-স্পেন

অন্যদিকে, লা লিগা প্রেসিডেন্ট জাভিয়ের তেভেজ বলেন, “আমরা জানি, সারা ভারতের মধ্যে বাংলায় সবচেয়ে বেশি ফুটবল সমর্থক আছেন। বাংলায় প্রতিভার কোনও অভাব নেই। ভারতীয় ফুটবলের সেরা কিছু খেলোয়াড় উঠে এসেছেন এখান থেকেই। আমরা বাংলার ফুটবলের উন্নতিতে কাজ করতে চাই।”

বৈঠকে উপস্থিত সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “শুধু বাংলা নয়, গোটা ভারতের কাছে অসাধারণ এক মুহূর্ত হতে চলেছে। আশাকরি স্প্যানিশ ফুটবল কলকাতার বুকে আলাদা দৃষ্টান্ত গড়তে পারবে। কথা দিচ্ছি আপনারা একবার কলকাতায় যোগ দিলে বুঝতে পারবেন কেন এই শহর ফুটবল অ্যাকাডেমি তৈরি হওয়ার জন্য উপযুক্ত।”

রাজ্যে ফুটবল অ্যাকাডেমি তৈরি করবে La Liga, মুখ্যমন্ত্রীর উদ্যোগে জুড়ে গেল বাংলা-স্পেন
রাজ্যে ফুটবল অ্যাকাডেমি তৈরি করবে La Liga, মুখ্যমন্ত্রীর উদ্যোগে জুড়ে গেল বাংলা-স্পেন

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত