নুহ হিংসাকাণ্ডে গ্রেফতার কংগ্রেস বিধায়ক! ‘আমাকে ফাঁসানো হচ্ছে’, দাবি মাম্মান খানের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: হরিয়ানার নুহ হিংসাকাণ্ডে এবার পুলিশের জালে কংগ্রেস বিধায়ক মাম্মান খান। এদিন অর্থাৎ শুক্রবার ভোরে হিংসার ঘটনায় জড়িত সন্দেহে বিধায়ক মাম্মান খানকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি পুলিশ সূত্রে খবর, এদিন বিষয়কে আদালতে পেশ করে তাঁকে জেরা করার জন্য হেফাজতে নেওয়ার আবেদন করা হবে। যদিও এর আগেই এই ঘটনায় অভিযুক্ত হিসাবে এফআইআর-এ মাম্মান খানের নাম উল্লেখ করা হয়েছিল।

আরও পড়ুন: Travel: হট্টগোল থেকে দূরে কয়েকদিন কাটিয়ে আসুন, ঘুরে দেখুন এই পাহাড়ি গ্রাম

প্রসঙ্গত, গত ৩১ জুলাই মেওয়াতের নুহ এলাকায় বিশ্ব হিন্দু পরিষদের এক মিছিলকে কেন্দ্র করে ভয়ঙ্কর হিংসা ছড়িয়ে পড়েছিল। সেই ঘটনায় এখনও পর্যন্ত ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে হরিয়ানা সরকার। তাছাড়াও যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে জনৈক তৌফিককে ৯ অগস্ট গ্রেফতার করা হয়েছিল। আর তাকেই জেরা করতেই উঠে আসে মাম্মান খানের নাম।

নুহ হিংসাকাণ্ডে গ্রেফতার কংগ্রেস বিধায়ক, ফাঁসানোর দাবি মাম্মান খানের
নুহ হিংসাকাণ্ডে গ্রেফতার কংগ্রেস বিধায়ক, ফাঁসানোর দাবি মাম্মান খানের

এরপরেই তদন্ত শুরু করতে জানা যায়, ওই ঘটনার আগে তৌফিক এবং মাম্মন খানের মধ্যে বেশ কয়েকবার মোবাইল ফোনে কথাবার্তা হয়েছিল। তাছাড়াও পুলিশকর্তারা ও ঘটনাস্থলের কাছাকাছি মাম্মান খানের উপস্থিতি সম্পর্কে বিবৃতি দিয়েছেন। অন্যদিকে, ওই ঘটনার ঠিক আগেই, ৩০ জুলাই হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে পোস্ট করে মেওয়াতবাসীর হয়ে লড়াই করার বার্তা দিয়েছিলেন কংগ্রেস বিধায়ক।

নুহ হিংসাকাণ্ডে গ্রেফতার কংগ্রেস বিধায়ক, ফাঁসানোর দাবি মাম্মান খানের

এরপর তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য ২৫ অগস্ট মাম্মান খানকে নোটিশ পাঠানো হয়। তবে অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়ে যান। তবে সহযোগিতার আশ্বাস দিয়ে ১০ দিন সময় চেয়েছিলেন তিনি। কিন্তু, শেষ পর্যন্ত তিনি তদন্তে সহায়তা করেননি। অবশেষে ৪ সেপ্টেম্বর হরিয়ানা পুলিশের বিশেষ তদন্তকারী দল এফআইআর-এ অভিযুক্ত হিসেবে তাঁর নামও জুড়ে দিয়েছিল। যদিওবা বিধায়কের দাবি, তাঁকে এই মামলায় ফাঁসানো হচ্ছে।

নুহ হিংসাকাণ্ডে গ্রেফতার কংগ্রেস বিধায়ক, ফাঁসানোর দাবি মাম্মান খানের

 

নুহ হিংসাকাণ্ডে গ্রেফতার কংগ্রেস বিধায়ক, ফাঁসানোর দাবি মাম্মান খানের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত