হাতাহাতি থেকে বোমাবাজি বঙ্গরাজনীতির অঙ্গ হয়ে উঠছে। পঞ্চায়েত ভোট ঘিরে যা এক কথায় চুড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এবার সেই তালিকা থেকে বাদ গেলেন না ব্লক ডেভেলপমেন্ট অফিসার। বিজেপি নেতার বিরুদ্ধে বিডিওকে চেয়ার তুলে মারার অভিযোগ সামনে এল। যা নিয়ে কার্যত উত্তপ্ত হয়ে উঠল বালুরঘাট। ঘটনাস্থলে পৌঁছাল বিশাল পুলিশ বাহিনী।
শুভেন্দুকে হাইকোর্টের দেওয়া রক্ষাকবচের সিদ্ধান্তের পাল্টা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন আইনজীবি আবু সোহেল। সোমবার বিচারপতি রাজাশেখর মান্থার দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে হাজির হলেন আবু সোহেল।
চ্যানেলগুলিকে দিনে কমপক্ষে ৩০ মিনিট জাতীয় গুরুত্ব এবং সামাজিক প্রাসঙ্গিক বিষয়গুলির ওপর অনুষ্ঠান সম্প্রচার করা উচিৎ। এসব বিষয়ের মধ্যে রয়েছে শিক্ষা ও সাক্ষরতার প্রসার, কৃষি ও গ্রাম উন্নয়ন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, বিজ্ঞান ও প্রযুক্তি।
দেখা যায়, দুটি কেন্দ্রেই বিজেপিপ্রার্থীকে মুসলিম সম্প্রদায়ের একটি বড় অংশ সমর্থন জানিয়েছেন। সব শোনার পর মোদি পাসমান্দা মুসলিম এবং তাদের উন্নতির দিকে নজর দেওয়ার জন্য দলকে প্রয়োজনীয় নির্দেশ দেন।