বিজেপির সমস্ত সাংসদ থেকে শুরু করে বিধায়ক ও অন্যান্য কর্মকর্তারা মানুষের বাড়ি বাড়ি যান গিয়ে অনুরোধ করুন আপনার বাড়ির মেয়েটার জন্য কাল এই সাধারণ ধর্মঘটকে সফল করুন।
বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে নন্দীগ্রামের বিধায়ক হয়েছেন শুভেন্দু অধিকারী। তকমা জুটেছে বিরোধী দলনেতারও। এদিকে আসন্ন পঞ্চায়েত ভোটে নন্দীগ্রামের সব কেন্দ্রে প্রার্থীই দিতে পারল না বিজেপি। যদিও জেলার নিরিখে পূর্ব মেদিনীপুরে সব চেয়ে বেশী প্রার্থী দিয়েছে গেরিয়া শিবিরই।
বিধানসভা নির্বাচনের পর রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে নিজেদের নাম নথিভুক্ত করলেও যতটা সাফল্য আশা করেছিল বিজেপি তা তাঁরা পায়নি। এই কথাটা নির্মম সত্য। তুলনামূলক ফল আগের চেয়ে ভালো হয়েছে বলে গেরুয়া শিবিরের নেতারা নিজেদের তথা কর্মীদের যতই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন না কেন, তাঁরা নিজেরাও জানেন সফলতা নির্দিষ্ট গন্ডি পেরোয়নি। বরং একই ভাবে মমতা ম্যাজিক মন্ত্রে ভর করে ক্ষমতায় বহাল থেকেছে তৃণমূল কংগ্রেস।
গেরুয়া শিবিরে নাম লেখাতে চলেছেন উর্ফি। অবাক হলেন তো? সম্প্রতি নিজেই এই ঘোষনা করে সবাইকে চমকে দিয়েছেন উরফি। অশ্লীলতা ছড়ানোর অভিযোগ এনেছিলেন বিজেপি নেত্রী। আর তাঁর উদ্দেশ্যএ জানালেন আগামী দিনে তাঁরা দু’জন বন্ধু হতে চলেছেন। কারণ তিনি অতি শীঘ্র বিজেপিতে যোগ দেবেন।
বছরের শুরুতেই বাংলায় আসছেন অমিত শাহ। সামনে পঞ্চায়েত ভোট হলেও, বিজেপির মূল লক্ষ্য লোকসভা ভোটের জন্য দলকে মজবুত করা। আর কেষ্টর অনুপস্থিতিতে তাঁর ঘরেই হাত বাড়াল বিজেপি। একেবারে ফাঁকা মাঠে গোল। আসন্ন সফরে বীরভূমেই পা রাখবেন বিজেপির চাণক্য।
বিতর্কের শিরোনামে ‘নতুন ভারতের পিতা’। বছর ঘুরলেও রাজনীতির চাকায় একে অপরের বিরোধিতা আর কটাক্ষের কোন খামতি নেই। আর তাই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘নতুন ভারতের পিতা’ বলে ব্যাঙ্গ ছুঁড়ে দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
বছরের অন্তিম পর্বে , রাহুল গান্ধীর মুখে শোনা গেল ভিন্ন সুর। বিজেপিকে ‘রাজনৈতিক গুরু’ বলে ঘোষণা করলেন তিনি। কিন্তু কেন এমন উক্তি? কোন দিকে ইঙ্গিত করতে চান কংগ্রেসের যুবরাজ?