Amit Shah: ফাঁকা মাঠে গোল দিতে আসছেন বিজেপির চাণক্য, কেষ্টহীন বীরভূমে আশঙ্কার মেঘ!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বছরের শুরুতেই বাংলায় আসছেন অমিত শাহ। সামনে পঞ্চায়েত ভোট হলেও, বিজেপির মূল লক্ষ্য লোকসভা ভোটের জন্য দলকে মজবুত করা। আর কেষ্টর অনুপস্থিতিতে তাঁর ঘরেই হাত বাড়াল বিজেপি। একেবারে ফাঁকা মাঠে গোল। আসন্ন সফরে বীরভূমেই পা রাখবেন বিজেপির চাণক্য।

আরও পড়ুনঃVande Bharat Express: ৪৩০ টাকায় বন্দে ভারতের সওয়ারি হওয়ার সুযোগ! তালিকায় রইল আরও চমক

বিজেপি সূত্রে খবর, চলতি মাসের ১৭ তারিখ বঙ্গ-সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলায় এসে শাহের প্রথম টার্গেট অনুব্রত মণ্ডলের জেলা বীরভূম। বিজেপির সূত্রের দাবি, কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে এমন বার্তা পাওয়ার পরেই তৎপর হয়েছেন রাজ্য এবং জেলা নেতৃত্ব। সোমবার শাহের আসার জন্য প্রস্তুতি-বৈঠকেরও আয়োজন করা হয় সিউড়ির দলীয় কার্যালয়ে। সেখানে হাজির ছিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, বীরভূমের সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা এবং দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা-সহ জেলার অন্য পদাধিকারীরা।

ফাঁকা মাঠে গোল দিতে আসছেন বিজেপির চাণক্য, কেষ্টহীন বীরভূমে আশঙ্কার মেঘ!
ফাঁকা মাঠে গোল দিতে আসছেন বিজেপির চাণক্য, কেষ্টহীন বীরভূমে আশঙ্কার মেঘ!

বিজেপি সূত্রে খবর, বীরভূমের তারাপীঠে গিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে বাংলায় সভা শুরু করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সভা কোথায় হবে, কী ভাবে তার প্রস্তুতি নেওয়া হবে, সেই সংক্রান্ত কিছু বিষয় নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। হুগলির আরামবাগেও হতে পারে এই সফরের একাংশ।

“এখন বীরভূমের মাটি ফাঁকা। জেলা তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। অনুব্রতের অনুপস্থিতিতে তা আরও প্রকট হচ্ছে এবং প্রকাশ্যেও আসছে। বীরভূমকে গেরুয়া করে তোলার এটাই বড় সুযোগ”, এমন মন্তব্য বিজেপির জেলা নেতৃত্বের।  জেলা সভাপতি অনুব্রত জেল-বন্দি হওয়ার পর থেকেই বীরভূমের উপর নজর ছিল গেরুয়া শিবিরের। এই কারণেই শাহের প্রথম সভার জন্য অনুব্রতের জেলাকেই বেছে নেওয়া হয়েছে।

ফাঁকা মাঠে গোল দিতে আসছেন বিজেপির চাণক্য, কেষ্টহীন বীরভূমে আশঙ্কার মেঘ!

anubrata

বিজেপির শীর্ষ নেতৃত্ব আগামী লোকসভা নির্বাচনে আরও বেশি আসন জিততে বদ্ধপরিকর। বাংলায় তাঁরা ২৪টি আসন তাঁদের চাই। এ কথা ইতিমধ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের মাধ্যমে বাংলার নেতাদেরও জানিয়ে দেওয়া হয়েছে। বিজেপি সূত্রে খবর, এ বার ফের লোকসভা নির্বাচনের আগে বাংলায় ৩৮টি সভা করতে পারেন মোদী-শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নড্ডা। নতুন বছরের শুরুতে তারই সূচনা করতে চলেছেন শাহ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত