Rahul Gandhi: বিজেপি আমার রাজনৈতিক গুরু, কেন এমন মন্তব্য কংগ্রেস যুবরাজ রাহুলের?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বছর শেষেও বিজেপি-কংগ্রেসের দ্বন্দ্বের চেহারা একবিন্দু বদলায়নি। ভারত জোড়ো যাত্রায় বিজেপি ও আর এস এসের বিরুদ্ধে একজোট হওয়ার ডাক দিয়েছে কংগ্রেস। আর তাতেই বিরোধিতার ফোড়ন দেওয়ার একটি সুযোগও ছাড়ছে না বিজেপি। তবু বছরের অন্তিম পর্বে , রাহুল গান্ধীর মুখে শোনা গেল ভিন্ন সুর। বিজেপিকে ‘রাজনৈতিক গুরু’ বলে ঘোষণা করলেন তিনি। কিন্তু কেন এমন উক্তি? কোন দিকে ইঙ্গিত করতে চান কংগ্রেসের যুবরাজ?

আরও পড়ুনঃস্বাস্থ্যসাথী নিয়ে বেসরকারি হাসপাতালের উপর আরো কড়া রাজ্য সরকার, ঘোষণা হল নয়া নির্দেশিকা

সাংবাদিক বৈঠকে বিজেপিকে নিজের রাজনৈতিক জীবনের গুরু মানার কারণ তিনি স্পষ্ট করে দিয়েছেন। আসলে বিজেপির ঠিক-ভুল রক্ষণশীলতাকে কংগ্রেসের লাভের অঙ্ক বলেই ধরেছেন তিনি। বিজেপির উদ্দেশে ব্যঙ্গ ছুঁড়েই তিনি ‘গুরুগিরি’ বলেন।

বিজেপি আমার রাজনৈতিক গুরু, কেন এমন মন্তব্য কংগ্রেস যুবরাজ রাহুলের?
বিজেপি আমার রাজনৈতিক গুরু, কেন এমন মন্তব্য কংগ্রেস যুবরাজ রাহুলের?

রাহুল গান্ধী জানান,‘আমি চাই ওরা (বিজেপি, আরএসএস) আমাদের আক্রমণের নিশানা করুক। এতে কংগ্রেস পার্টি ও তার আদর্শ বুঝতে সহায়ক হবে। আমি বিজেপি ও আরএসএস-কে আমার গুরু মনে করি। ওরাই আমাকে পথ দেখাচ্ছে এবং কী করা উচিত নয় সে সম্পর্কে ক্রমাগত পরামর্শ ও প্রশিক্ষণ দিয়ে চলেছে। আমি বিজেপি এবং আরএসএস-এর লোকদের ধন্যবাদ জানাতে চাই, কারণ ওরা আমাদের যত বেশি টার্গেট করবে তা কোনও না কোনও উপায়ে আমাদের সাহায্য করবে’।

বিজেপি আমার রাজনৈতিক গুরু, কেন এমন মন্তব্য কংগ্রেস যুবরাজ রাহুলের?

1671749296 raga 2

২০২৪ এ পদ্ম শিবিরে ধস নামার ইঙ্গিত বারবার দিয়েছেন রাহুল গান্ধী। বিজেপির বিরুদ্ধে বাকি রাজনৈতিকদল গুলি সমন্বিত হলে তবেই সম্ভব একথাও তিনি বারবার উল্লেখ করেছেন। তবে অন্য রাজনৈতিক দল থেকে সরাসরি সমর্থন কম আসছে। এই প্রসঙ্গে তিনি বলেন দলগত বাধ্য-বাধকতার জন্য হয়ত এই সিদ্ধান্ত। কিন্তু একথা সত্য নয় যে তাঁরা ভারত জোড়োর সঙ্গে নেই। এমনকি ২০২৩ সালে আসন্ন মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনেও অত্যন্ত আত্মবিশ্শ্বাসী  প্রক্তন কংগ্রেস সভাপতি বলেন, ‘কংগ্রেস নির্বাচনে জয়লাভ করতে চলেছে, এটা আমি লিখে দিতে পারি। বিজেপিকে কোথাও দেখা যাবে না। আমি এই গ্যারান্টি দিচ্ছি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন