বুধবার ১২ ঘণ্টার বাংলা বন্ধের ডাক বিজেপির, জানালেন রাজ্যসভাপতি

বুধবার ১২ ঘণ্টার বাংলা বন্ধের ডাক বিজেপির। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে জানালেন রাজ্যসভাপতি। রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার। 

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আর জি কর কাণ্ডের বিচারের দাবিতে আজ মঙ্গলবার দুপুর ২টো থেকে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ছাত্র সমাজ। আর সেই নবান্ন অভিযানকে ঘিরে রীতিমতো তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। কলকাতা থেকে শুরু করে সাঁতরাগাছি একের পর এক জায়গায় খন্ড যুদ্ধ বাদে পুলিশের সাথে আন্দোলনকারীদের। পুলিশের লাঠির আঘাত থেকে রক্ষা পায়নি মহিলারাও। ফোড়া হয় জলকামান ও টিয়ার গ্যাসের সেল। আর এই কারণে আগামীকাল বুধবার ১২ ঘণ্টার বাংলা বন্ধ ডাকল বিজেপি। সাংবাদিক সম্মেলনে জানালেন রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার।

মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে বললেন সুকান্ত মজুমদার। তার কথায় যেভাবে আজ আরজি কর কান্ডের বিচার চাওয়ায় আন্দোলনকারীদের উপর আক্রমণ করলো পুলিশ তারই প্রতিবাদে বিজেপির এই ধর্মঘট ডাকা হচ্ছে।” সেই সঙ্গে তিনি বলেন “বিজেপির সমস্ত সাংসদ থেকে শুরু করে বিধায়ক ও অন্যান্য কর্মকর্তারা মানুষের বাড়ি বাড়ি যান গিয়ে অনুরোধ করুন আপনার বাড়ির মেয়েটার জন্য কাল এই সাধারণ ধর্মঘটকে সফল করুন।” এরপর তিনি বলেন “আমরা এমন  এক রাজ্যে বসবাস করি যেখানে মানুষ তাঁর মতামত প্রকাশ করতে পারে না।

তবে এ প্রসঙ্গে তৃণমূল নেতা কুনাল ঘোষের দাবি, “আজ এই নবান্ন অভিযানের পেছন থেকে কলকাঠি নেড়েছে বিজেপি। তাই তাদের আন্দোলন সফল না হওয়ায়। অর্থাৎ চক্রান্ত ভেস্তে যাওয়ায় এই রূপ সিদ্ধান্ত নিতে চলেছে বিজেপি। তাই এই প্ররোচনায় কোনরকম পা যেন সাধারণ মানুষ না দেন।” পাশাপাশি দলের উদ্দেশ্যে তিনি বলেন,” তৃণমূল কর্মীরা সাবধানে থাকবেন কোনরূপ উস্কানি মূলক মন্তব্যে পা দেবেন না”

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন