নজরবন্দি ব্যুরোঃ প্রকাশ্য রাস্তায় সাহসী পোশাক ও উদ্ভট স্টাইল স্টেটমেন্টের জন্য উরফিকে চেনে না এমন কেউ নেই। অবশ্য তাঁকে নিয়ে সমালোচনার শেষ নেই। আর এতে তিনি আরও উৎসাহিত হন। ‘আমার জীবন, আমার পছন্দ’ এমন মনে করেন তিনি। তাঁর পোশাকের শালীনতা নিয়ে বারবার প্রশ্ন উঠলেও বিতর্কের শীর্ষে থাকতে পছন্দ করেন উরফি জাভেদ। বিতর্কের জবাব দিতে গিয়ে আরও বিপাকে জড়ান তিনি। অবশেষে এর থেকে বরাবরের মতো মুক্তি পেতে পথ খুঁজে বের করলেন উরফি। কীভাবে জানেন?
আরও পড়ুনঃ‘প্রভাসের কাছে হৃতিক কিছুই নন’, রাজামৌলির মন্তব্যে ফের তোলপাড় বলিট
গেরুয়া শিবিরে নাম লেখাতে চলেছেন উর্ফি। অবাক হলেন তো? সম্প্রতি নিজেই এই ঘোষনা করে সবাইকে চমকে দিয়েছেন উরফি। আসলে উর্ফির বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেত্রী চিত্রা ওয়াঘ। উরফির বিরুদ্ধে মুম্বইয়ের রাস্তায় প্রকাশ্যে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ এনেছিলেন তিনি। আর তাঁর উদ্দেশ্যএ জানালেন আগামী দিনে তাঁরা দু’জন বন্ধু হতে চলেছেন। কারণ তিনি অতি শীঘ্র বিজেপিতে যোগ দেবেন। আসলে ব্যাপারটা কী?

একটি কালো অর্ধনগ্ন পোশাকে মুম্বইয়ের রাস্তায় বেরোনোয় উরফির উপরে চটেছিলেন বিজেপি নেত্রী। ভিডিওটি টুইট করে মুম্বই পুলিসকে ট্যাগ করে দ্রুত ব্যবস্থা নিতে বলেছিলেন তিনি। কিন্তু তাতে কোন ব্যবস্থা তো হয়নি। বরং সোশ্যাল মিডিয়া তারকা তাঁকে ছেড়ে কথা বলেননি।
সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন উরফি। তিনি লেখেন, ‘ইনিই সেই মহিলা যিনি এনসিপিতে থাকাকালীন সঞ্জয় রাঠোরের গ্রেফতারির দাবিতে সরব হয়েছিলেন। এরপর ওঁর স্বামী ঘুষ খেতে গিয়ে ধরা পড়েন। স্বামীকে বাঁচাতে বিজেপিতে যোগ দেন উনি আর তারপর থেকে সঞ্জয় আর চিত্রা ভাল বন্ধু। আমিও এবার বিজেপিতে যোগ দিতে চলেছি। তখন আমরাও খুব ভাল বন্ধু হয়ে যাব।’
‘আমি বিজেপিতে যোগ দিচ্ছি’, ঘোষনা বিতর্কিত তারকা উরফির

উরফি এও লেখেন, রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে লেখাটা বিপজ্জনক হতে পারে তা তিনি জানেন । এরা সকলে মিলে তাঁকে আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে এমন অভিযোগ তাঁর। তাই এখন হয় তিনি নিজেই নিজের জীবন কেড়ে নেবেন, নয়তো মুখ খুলে ওদের হাতে মরবেন। তবে উরফির দাবি, তিনি কারোর কোনো ক্ষতি করেননি। ওরাই তাঁকে বিনা কারণে নিশানা করছে।



