Prabhas-Hrithik: ‘প্রভাসের কাছে হৃতিক কিছুই নন’, রাজামৌলির মন্তব্যে ফের তোলপাড় বলিউড

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নয়া বছরের শুরুতেই হট পোস্ট দিয়ে চমকে দিলেন হৃতিক রোশন। কালো জিমের  পোশাকের আড়ালে স্পষ্ট দেখা যাচ্ছে তাঁর ‘সিক্স প্যাক’। মেদের লেশমাত্র নেই। তবে দক্ষিণের ‘বাহুবলী’ পরিচালক এস এস রাজামৌলির (SS Rajamouli) কাছে তিনি কিছুই না। কারণ তাঁর কাছে হৃতিকের চেয়ে ঢের ভাল নায়ক প্রভাস।

আরও পড়ুনঃ পিছিয়ে গেল ‘পাঠান’ মুক্তি? কমল আর খানের দাবি ঘিরে আশঙ্কা SRK-র ভক্তদের মধ্যে

হৃতিকের ছবি যেই না ঝড় তুলেছে ওমনি পাতাল ফুঁড়ে উঠে এল পুরনো এক ভাষণের ভিডিয়ো। সেখানে দক্ষিণী পরিচালক এস এস রাজামৌলিকে বলতে শোনা যায়, প্রভাসের কাছে হৃতিক কিছুই নন! ২০০৮ সাল। ‘বিল্লা’ ছবির ঝলক মুক্তির দিনে কথাগুলি বলেছিলেন রাজামৌলি। দক্ষিণের ভূয়সী প্রশংসা করছিলেন সে দিন। তাঁর কথায়, ‘বলিউডকে বহু দিন ছাপিয়ে গিয়েছে দক্ষিণের ইন্ডাস্ট্রি। আমাদের সঙ্গে এখন কেবল হলিউডের তুলনা চলে। আমাদের কি হৃতিকের মতো হিরো নেই? ‘বিল্লা’র পোস্টার, ঝলক সবই দেখলাম সদ্য। আমি একটাই কথা বলব, প্রভাসের কাছে হৃতিক কিছুই নন।’

'প্রভাসের কাছে হৃতিক কিছুই নন', রাজামৌলির মন্তব্যে ফের তোলপাড় বলিউড
‘প্রভাসের কাছে হৃতিক কিছুই নন’, রাজামৌলির মন্তব্যে ফের তোলপাড় বলিউড

এমনিতে দক্ষিণী তারকাদের ব্যবহার অত্যন্ত নম্র। কিন্তু ২০০৮ সালে বেশ আক্রমণাত্মক মেজাজেই ছিলেন রাজামৌলি। তাঁর কথা শুনেই উপস্থিত দর্শক হাততালি দিতে থাকেন। পুরনো ভিডিওটি এখন নতুন করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আর তা নিয়ে নতুন করে শুরু হয়েছে চর্চা। প্রশ্ন তোলা হয়েছে, বলিউডের প্রতি যদি এত বিদ্বেষই থাকে তাহলে এখন রাজামৌলি বলিউডে দ্বারস্ব কেন?

রাজামৌলির সেই ভাষণ যে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল তাতে সন্দেহ নেই। তবে এত দিন পর সেই ভিডিয়ো আবার সমাজমাধ্যমে ভাইরাল হল কেন? ২০২৩ সালে এসে এই বক্তব্য মোটেই সাড়া ফেলল না নেটদুনিয়ায়। উল্টে চটে গেলেন অনুরাগীরা। কেউ কেউ বললেন, ‘১৫ বছর আগের কথা! কে দেখত তখন তেলুগু ছবি?’ আবার কেউ ক্ষোভ উগরে মন্তব্য করলেন, ‘কী সব বলছেন? প্রভাসের সঙ্গে কেন হৃতিকের তুলনা হবে?’

‘ফিটনেস’-এর বিষয়ে কথা বলতে গেলে বলিউডের অভিনেতাদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন হৃতিক। তাঁর ‘ফিটনেস রেজিম’ অনেকের কাছেই অনুপ্রেরণা। অন্য দিকে, মেহের রমেশ পরিচালিত ‘বিল্লা’ ছিল অমিতাভ বচ্চন অভিনীত ‘ডন’-এর রিমেক। প্রভাস অভিনীত সেই ছবি ২০০৯ সালে মুক্তি পায়। এটি প্রভাসের অন্যতম জনপ্রিয় তেলুগু ছবি।

‘প্রভাসের কাছে হৃতিক কিছুই নন’, রাজামৌলির মন্তব্যে ফের তোলপাড় বলিউড

'প্রভাসের কাছে হৃতিক কিছুই নন', রাজামৌলির মন্তব্যে ফের তোলপাড় বলিউড

ব্লকবাস্টার ‘বাহুবলী’ সিরিজ তখনও আসেনি। হৃতিক তত দিনে ‘ধুম ২'(২০০৬) হয়ে ‘যোধা আকবর'(২০০৮)-এর সাফল্যে ভাসছেন। পরের বছরই আসবে ‘লাক বাই চান্স’। বর্তমানের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে প্রভাস অভিনীত পর পর দু’টি ছবি ‘সাহো’ এবং ‘রাধে শ্যাম’ দর্শকের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। নতুন বছরেও তাঁর হাতভর্তি কাজ। ‘আদিপুরুষ’, ‘সালার’, ‘রাজা ডিলাক্স’ এবং ‘প্রজেক্ট কে’-তে দেখা যাবে তারকাকে। আর এদিকে চলছে নতুন ছবির প্রস্তুতি, শীঘ্রই আসছেন হৃতিক

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন