নজরবন্দি ব্যুরোঃ চার বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন হচ্ছে শাহরুখ খানের। ছবির নাম পাঠান। কিন্তু এই ছবি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। আপত্তি ছবির নামে, ‘বেশরম রং’ গানে, দীপিকার গেরুয়া বিকিনিতে। এই ছবির নামবদল থেকে দীপিকার গেরুয়া বিকিনির দৃশ্য বদল নিয়ে আগেই সরব হয়েছে দেশের অনেক সংগঠন।
আরও পড়ুনঃ বর্ষশেষে দেশে শুধু কন্ডোম নয়, বাংলার মদেও হল বিরাট লক্ষ্মীলাভ


এ বার কি তা হলে তাঁদের কাছেই হার মানলেন নির্মাতারা? বদলে যাবে ‘পাঠান’ ছবির নাম। এমনকি, সরিয়ে দেওয়া হবে বিতর্কিত গেরুয়া বিকিনির অংশ। পাশাপাশি ছবির মুক্তিও নাকি পিছোচ্ছে— এমনই চাঞ্চল্যকর দাবি করছেন কমল আর খান। কমল টুইট করে সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন সেই কথা।

এর আগে তিনি টুইটে জানিয়েছিলেন, ছবি পরিচালনা নিয়ে শাহরুখ খান ও আদিত্য চোপড়ার থেকে অনেক বেশি অভিজ্ঞ তিনি। যাই হোক, ব্যাক্তির নতুন টুইট যে গুরুত্বহীন তা বুঝতে দেরি করেন নি শাহরুখ ও দীপিকার অনুরাগীরা। আর এবার তিনি লিখেছেন,

“এটা একেবারে নিশ্চিত খবর, ‘পাঠান’ ছবির নাম বদল হচ্ছে। গেরুয়া বিকিনিও আর থাকছে না। নির্মাতারা শেষমেশ ছবির মুক্তির তারিখ বদলে ফেলছেন। মঙ্গলবার অথবা বুধবার এই সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা করবেন তাঁরা”।


পিছিয়ে গেল ‘পাঠান’ মুক্তি? কমল আর খানের দাবি ঘিরে আশঙ্কা SRK-র ভক্তদের মধ্যে

২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল শাহরুখ-দীপিকা অভিনীত ‘পাঠান’ ছবির। বিশ্ব জুড়ে অপেক্ষায় রয়েছেন শাহরুখ অনুরাগীরা। কিন্তু কমল আর খানের এই দাবি যদি বাস্তবায়িত হয়, তা হলে কী হবে এই ছবির ভবিষ্যৎ, সেটাই দেখার!







