নজরবন্দি ব্যুরোঃ একদিকে বর্ষবরণ নতুন বছরের শুরু। আর একদিকে বিতর্কের শিরোনামে ‘নতুন ভারতের পিতা’। বছর ঘুরলেও রাজনীতির চাকায় একে অপরের বিরোধিতা আর কটাক্ষের কোন খামতি নেই। আর তাই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘নতুন ভারতের পিতা’ বলে ব্যাঙ্গ ছুঁড়ে দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
আরও পড়ুনঃ নতুন বছরের প্রথম সকালেই চমক দিলেন সৌরভ, টুইট ঘিরে জল্পনা তুঙ্গে


ঘটনার সূত্রপাত কয়েক দিন আগেই। গান্ধীজীকে জাতির জনক বলে সম্বোধন করা হলেও সম্প্রতি ঘোষিত হয়েছে আরও একজন জনকের। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের স্ত্রী অমৃতা সম্প্রতি মোদীর প্রশংসা করতে গিয়ে তাঁকে নিউ ইন্ডিয়ার জাতির পিতা বলে সম্বোধন করেন। আর তাঁর সেই মন্তব্যের পালটা কটাক্ষ করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি প্রশ্ন করেন, ‘‘নিউ ইন্ডিয়ার নতুন পিতা দেশের জন্য কী করেছেন!’’

প্রসঙ্গত, গত ২১ ডিসেম্বর অমৃতা প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে বলেছিলেন, “ভারতের দু’জন জাতির পিতা। একজন পুরনো ভারতের জাতির পিতা, অন্য জন নতুন ভারতের জাতির পিতা। আমি বিশ্বাস করি, মহাত্মা গান্ধী পুরনো ভারতের জাতির পিতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন ভারতের জাতির পিতা”।
অমৃতা দেবীর বক্তব্যকে সুচতুর ভাবে তুলে এনে এদিন প্রধানমন্ত্রীকে আক্রমণ শানান নীতীশ কুমার। তিনি বলেন, “স্বাধীনতার যুদ্ধের সঙ্গে তাঁদের কোনও যোগ নেই। আরএসএসের স্বাধীনতা সংগ্রামে কোনও অবদানই নেই। আমরা ইদানীং শুনছি, নতুন জাতির পিতা এসেছেন। তা, নতুন ভারতের নতুন জাতির পিতা দেশের জন্য কী করেছেন?”


নতুন জাতির জনক মোদী, দেশের জন্য কী অবদান? প্রশ্ন তুলে খোঁচা নীতীশের

অবশ্য এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েহে রাজনৈতিক তর্জমা। সত্যি কি গান্ধিজীকে বদলে জাতির পিতার নতুন তকমা পাবেন নরেন্দ্র মোদী, এই নিয়ে সরব রাজনৈতিক মহল। অনেকেই বলেছেন, এভাবে রাজনৈতিক স্বার্থে স্বাধীনতা আন্দোলনের পুরোধা গান্ধিজীর নামকে বিকৃত করা যায়না।







