Sourav Gangully: নতুন বছরের প্রথম সকালেই চমক দিলেন সৌরভ, টুইট ঘিরে জল্পনা তুঙ্গে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বছরের শুরুতেই চমক দিলেন সৌরভ। নতুন বছরের সকালে তাঁর টুইট ঘিরে তৈরি হয়েছে জল্পনা। দাদার টুইটারে একটি ভিডিও ঘিরে তৈরি হয়েছে এই জল্পনা। যেখানে দেখা যাচ্ছে সৌরভ ব্যটা করছেন প্রথম সাদা জার্সি এবং পরে ভারতীয় দলের নীল জার্সি পরে ।

আরও পড়ুনঃ জনপ্রিয়তায় মারাদোনাকেও কী পিছনে ফেললেন মেসি? এবার তাঁকে দেশের প্রেসিডেন্ট পদে দেখতে চান আর্জেন্টিনার মানুষ

নতুন বছরের প্রথম সকালেই চমক দিলেন সৌরভ, টুইট ঘিরে জল্পনা তুঙ্গে

৯৯ নম্বর জার্সি পরে ছক্কা হাঁকাতে দেখা যাচ্ছে তাঁকে। আর তার ক্যাপশানে লেখা coming Soon। জল্পনার কারণ সবাই মনে করছেন দাদার বায়ো পিক তাহলে অবশেষে আসতে চলেছে। কারণ ২০২২ সালের জানুয়ারি মাসে একটি অনুষ্ঠানে জীবনচিত্র প্রসঙ্গে সৌরভ বলেছিলেন,

16

‘‘খুব বেশি দেরি নেই! আগামী দেড় বছরের মধ্যেই পর্দায় ‘দাদা’র বায়োপিক দেখা যাবে।’’ সেই হিসেব অনুযায়ী এই বছরেই আসবে সেই ছবি।

নতুন বছরের প্রথম সকালেই চমক দিলেন সৌরভ, টুইট ঘিরে জল্পনা তুঙ্গে

17

তবে সৌরভের চরিত্রে কে অভিনয় করবেন তা জানা যায়নি। তাই বছরের প্রথম দিনেই সৌরভ টুইট করে তা জানালেন বলেও মনে করছেন নেটিজেনদের একটা বড় অংশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত