জনপ্রিয়তায় মারাদোনাকেও কী পিছনে ফেললেন মেসি? এবার তাঁকে দেশের প্রেসিডেন্ট পদে দেখতে চান আর্জেন্টিনার মানুষ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনার জনগণকে উল্লাসের উপলক্ষ্য এনে দিয়েছেন লিওনেল মেসি। তিন যুগ পর বিশ্বকাপের ট্রফি এসেছে বুয়েন্স আয়ারসের ক্যাবিনেটে। মেসি বনে গেছেন আর্জেন্টিনার জাতীয় নায়ক। এই নায়ককে এবার দেশের সর্বোচ্চ সম্মানিত পদে দেখতে চান আর্জেন্টাইনরা।

আরও পড়ুনঃ তিন ফরম্যাটে বছরের সেরা ক্রিকেটার কারা? ঘোষণা করল BCCI

সাম্প্রতিক এক সমীক্ষায় এমনই তথ্য বেরিয়ে এসেছে। আর্জেন্টিনার জনমত সমীক্ষা প্রতিষ্ঠান জিয়াকোব্বে অ্যান্ড অ্যাসোসিয়াদোস একটি সমীক্ষা করেছিল। আর সেই সমীক্ষার পরই বেরিয়ে এসেছে মেসিকেই দেশের প্রেসিডেন্ট পদে দেখতে চান আর্জেন্টিনার একটি বড় অংশের মানুষ। ১৮ ডিসেম্বর ফ্রান্সকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা

জনপ্রিয়তায় মারাদোনাকেও কী পিছনে ফেললেন মেসি? এবার তাঁকে দেশের প্রেসিডেন্ট পদে দেখতে চান আর্জেন্টিনার মানুষ
জনপ্রিয়তায় মারাদোনাকেও কী পিছনে ফেললেন মেসি? এবার তাঁকে দেশের প্রেসিডেন্ট পদে দেখতে চান আর্জেন্টিনার মানুষ

আর তার পরই সমীক্ষা চালিয়েছিল সংস্থাটি। সমীক্ষায় বলা হয়েছে ৪৩.৭ শতাংশ মানুষ মেসিকে রাষ্ট্রপতি হিসেবে ভোট দেবেন, বাকি ৩৭.৮ শতাংশ উত্তর দিয়েছেন, তারা মেসিকে রাজনীতিতে দেখতে চান না। বাকি ১৭.৫ শতাংশ আর্জেন্টাইন বলেছেন, তারা পিএসজি স্ট্রাইকারকে ভোট দেওয়ার কথা বিবেচনা করবেন।

জনপ্রিয়তায় মারাদোনাকেও কী পিছনে ফেললেন মেসি? এবার তাঁকে দেশের প্রেসিডেন্ট পদে দেখতে চান আর্জেন্টিনার মানুষ

জনপ্রিয়তায় মারাদোনাকেও কী পিছনে ফেললেন মেসি? এবার তাঁকে দেশের প্রেসিডেন্ট পদে দেখতে চান আর্জেন্টিনার মানুষ

আর ০.৯ শতাংশ সিদ্ধান্তহীন ছিলেন বা উত্তর দেননি। মেসির জনপ্রিয়তা কতটা তা উঠে এসেছে এই সমীক্ষায়। কারণ মেসি একাই পেয়েছেন ৩৬.৭ শতাংশ ভোট। সেক্ষেত্রে রাজনীতিবিদ জেভিয়ার মিলেই পেয়েছেন ১২ শতাংশ ভোট। ক্রিশ্চিয়ানা কিরচেনা পেয়েছেন ১১.৩ শতাংশ ভোট। প্যাট্রিসিয়া বুলরিচের নামের পাশে ৮.৮ শতাংশ ভোট এবং মৌরিসিও মাক্রি পেয়েছেন ৬.৯ শতাংশ ভোট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত