Best Cricketer 2022: তিন ফরম্যাটে বছরের সেরা ক্রিকেটার কারা? ঘোষণা করল BCCI

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২০২২ সালের শেষ দিনে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তিন ফর্ম্যাটেই ভারতের সেরা খেলোয়াড়দের নাম প্রকাশ করেছে। এই তালিকায় নাম নেই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা কিংবা বিশ্ব ক্রিকেটের সেরা খেলোয়াড় বিরাট কোহলির। তালিকায় রয়েছেন ঋষভ পন্থ।

আরও পড়ুনঃ ঋষভের কপালে প্লাস্টিক সার্জারি, কেমন আছেন ভারতীয় উইকেট কিপার?

তিন ফরম্যাটে বছরের সেরা ক্রিকেটার কারা? ঘোষণা করল BCCI

সদ্যসমাপ্ত বছরে টেস্টে ভারতের সেরা ব্যাটার হিসাবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে স্বীকৃতি জানানো হয়েছে সূর্যকুমার যাদব, জশপ্রীত বুমরাহকেও। যদিও আন্তর্জাতিক টুর্নামেন্টে সাফল্য পায়নি ভারত, কিন্তু দ্বিপাক্ষিক সিরিজগুলিতে দাপট দেখিয়েছে মেন ইন ব্লু। একদিনের ক্রিকেটের সেরা ব্যাটার শ্রেয়স আইয়ার।

তিন ফরম্যাট মিলিয়ে ভারতীয়দের মধ্যে ২০২২ সালে সব চেয়ে বেশি রান করার রেকর্ড গড়েছেন নাইট অধিনায়ক। তবে ৫০ ওভারের ক্রিকেটে সর্বোচ্চ ভারতীয় রান সংগ্রাহক তিনিই। ১৭ টি ম্যাচ খেলে ৭২৪ রান করেছেন তিনি। একটি সেঞ্চুরি ও ৬টি হাফ সেঞ্চুরি করেছেন শ্রেয়স। ওয়ানডে ক্রিকেটের সেরা বোলার মহম্মদ সিরাজ। ১৫ ম্যাচ খেলে ২৪টি উইকেট পেয়েছেন ভারতীয় পেসার।

তিন ফরম্যাটে বছরের সেরা ক্রিকেটার কারা? ঘোষণা করল BCCI
তিন ফরম্যাটে বছরের সেরা ক্রিকেটার কারা? ঘোষণা করল BCCI

অপর দিকে টেস্টে ঋষভ পন্থকে সেরা ব্যাটসম্যান এবং যশপ্রীত বুমরাকে সেরা বোলার হিসেবে স্বীকৃতি দিয়েছে বিসিসিআই। পন্থ সাত ম্যাচে ৬১.৮১ গড়ে ৬৮০ রান করেছেন এবং তাঁর সর্বোচ্চ রান ১৪৬। অন্যদিকে, ক্রমাগত চোটের সঙ্গে লড়াই করা বুমরা পাঁচ ম্যাচে ২২ উইকেট নিয়েছেন।টি-২০ ফরম্যাটের সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন সূর্যকুমার যাদব এবং সেরা বোলার হন ভুবনেশ্বর কুমার ।

তিন ফরম্যাটে বছরের সেরা ক্রিকেটার কারা? ঘোষণা করল BCCI

তিন ফরম্যাটে বছরের সেরা ক্রিকেটার কারা? ঘোষণা করল BCCI

৩১ ম্যাচে ১১৬৪ রান, সর্বোচ্চ ১১৭ রান রয়েছে সূর্যকুমার যাদবের এবং ৩২ ম্যাচে ৩৭ উইকেট ভুবনেশ্বরের। ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা টুইট করে জানিয়েছে, ২০২২ সালের জন্য টি-২০ তে রান করা আমাদের সেরা পারফর্মার তাঁরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর