নজরবন্দি ব্যুরোঃ গত ৩০ ডিসেম্বরই উত্তরাখণ্ড থেকে ফেরার পথে দুর্ঘটনার মুখে পড়েন ভারতীয় ক্রিকেট দলের সদস্য ঋষভ পন্থ। রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় তাঁর গাড়ি। আগুনও ধরে যায় তাতে। তবে আগুন লাগার আগেই কোনওমতে গাড়ি থেকে বের করে আনা হয়েছিল পন্থকে।
আরও পড়ুনঃ জ্বালানি যন্ত্রণা! নতুন বছরের শুরুতেই দাম বাড়ল গ্যাসের
বর্তমানে দেহরাদুনের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। শনিবার সকালে পন্থের মা সরোজ পন্থ এবং বোন সাক্ষী লন্ডন থেকে ফিরেছেন। তাঁরা পন্থের সঙ্গে রয়েছেন। পারিবারিক বন্ধু উমেশ কুমার জানিয়েছেন, “পন্থকে এখনই অন্য কোনও হাসপাতালে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেই। ওর অবস্থা আগের থেকে সামান্য উন্নতি করেছে।

শুক্রবারই ওর কপালে প্লাস্টিক সার্জারি করা হয়েছে।” শনিবার পন্থকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন দিল্লি ক্রিকেট সংস্থার কর্তা শ্যাম শর্মা, অভিনেতা অনুপম খের এবং অনিল কপূর। ডিডিসিএ-র ডিরেক্টর শ্যাম শর্মা বলেন,

“ঋষভ পন্থের কপালে ছোট প্লাস্টিক সার্জারি হয়েছে। ডিডিসিএ-র ৩ সদস্য ইতিমধ্যেই দেহরাদুনে পৌঁছেছেন। বিসিসিআইয়ের তরফেও ক্রমাগত ম্যাক্স হাসপাতালের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
ঋষভের কপালে প্লাস্টিক সার্জারি, কেমন আছেন ভারতীয় উইকেট কিপার?

ঋষভ পন্থের পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। বর্তমানে ঋষভ পন্থ স্থিতিশীল রয়েছে এবং সম্পূর্ণরূপে সঙ্কটমুক্ত সে। দিল্লিতে তাঁকে স্থানান্তরিত করা হবে কিনা, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।”



