Commercial Gas: জ্বালানি যন্ত্রণা! নতুন বছরের শুরুতেই দাম বাড়ল গ্যাসের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের দাম বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের। বছরের প্রথম দিনে কেন্দ্রীয় সরকারের এমন সিদ্ধান্তে দুশ্চিন্তার ভাঁজ ব্যবসায়ীদের কপালে। শনিবার মধ্যরাত থেকে সিলিন্ডারপ্রতি বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল ২৪ টাকা করে। তবে স্বস্তির খবর, ১৪.২ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ানো হয়নি।

আরও পড়ুনঃ বিজেপি আমার রাজনৈতিক গুরু, কেন এমন মন্তব্য কংগ্রেস যুবরাজ রাহুলের?

এই দাম বাড়ার ফলে কলকাতায় আগে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১৮৪৪.৫০ টাকা। ২৫ টাকা বেড়ে তা হল ১ হাজার ৮৬৯ টাকা ৫০ পয়সা। দিল্লিতে সিলিন্ডারপ্রতি বাণিজ্যিক গ্যাসের নতুন দাম ১,৭৬৮ টাকা। মুম্বইয়ে সিলিন্ডারপ্রতি বাণিজ্যিক গ্যাসের দাম দাঁড়াল ১,৭২১ টাকা। সবচেয়ে বেশি দাম চেন্নাইয়ে।

জ্বালানি যন্ত্রণা! নতুন বছরের শুরুতেই দাম বাড়ল গ্যাসের

এই শহরে সিলিন্ডারপ্রতি গ্যাসের বর্তমান দাম ১৯১৭ টাকা। এর আগে গত ৬ মাসে প্রায় বার পাঁচেক বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছিল। কিন্তু এবার বছর শুরুর দিনেই বেড়ে গেল অনেকটাই।

1

বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় মাথায় হাত হোটেল ব্যবসায়ীদের। একে দ্রব্যমূল্য বৃদ্ধিতে নাজেহাল দশা তাঁদের। তার উপর আবার গ্যাসের দাম বাড়ায় ব্যবসা চালানোই দায় হয়ে যাবে বলেই দাবি হোটেল ব্যবসায়ীদের।

জ্বালানি যন্ত্রণা! নতুন বছরের শুরুতেই দাম বাড়ল গ্যাসের

জ্বালানি যন্ত্রণা! নতুন বছরের শুরুতেই দাম বাড়ল গ্যাসের

দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে পাল্লা দিতে গিয়ে আরও বাড়ে হোটেলের খাবারদাবারের দাম। তাই নতুন বছরের শুরুতে পকেটের টাকা বেশি খসবে বলেই মন হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর