নজরবন্দি ব্যুরোঃ অরুণাচল প্রদেশে প্রথম গ্রিনফিল্ড বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। শনিবার সকাল ১১টা নাগাদ অরুণাচল প্রদেশের ইটানগরে মোদীর হাতে দ্যোনি পোলো বিমানবন্দরের হয় শুভ সূচনা। প্রায় ৬৪০ কোটি টাকা ব্যয়ে গড়ে তুলেছেন এই বিমান বন্দর। বহুদিন ধরে এই বন্দর ঘিরে চলছিল হাজারও টানাপড়েন। বিজেপিকে বিঁধতে ছাড়েনি বিরোধীরা। অবশেষে উদ্বোধনে এসে কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও পড়ুনঃডিসেম্বরেই হতে চলেছে মোদী মমতার বৈঠক, এবার রাজ্যের দাবি কি মেটাবে কেন্দ্র?


উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার প্রসার ও পর্যটন সহ সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের আর্থ-সামাজিক উন্নতির কথা মাথায় রেখেই বিমান বন্দরের উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। উদ্বোধনে গিয়ে বিরোধীদের একহাত নেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়ে দেন “এই উন্নয়নের সঙ্গে ভোট, রাজনীতির কোনও সম্পর্ক নেই।”

এদিন প্রধানমন্ত্রী মোদী দ্যোনি পোলো বিমানবন্দরের পাশাপাশি ৬০০ মেগাওয়াটের কামেং জলবিদ্যুৎ কেন্দ্রের সুচনা করেন। এক্ষেত্রে প্রায় ৮ হাজার ৪৫০ কোটি টাকা ব্যয় করেছেন তিনি। এই জলবিদ্যুৎ কেন্দ্রটি অরুণাচলের বিদ্যুৎ ঘাটতি মেটাতে সাহায্য করবে বলে দাবী করেন তিনি।
মোদীর হাতেই বিমানবন্দরের শুভ সূচনা, সভা থেকে বিরোধীদের হুঙ্কার
প্রসঙ্গত, লোকসভা ভোটের সময় ২০১৯ সালে অরুণাচল প্রদেশের প্রথম গ্রিনফিল্ড বিমানবন্দরের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর কেটে গেছে তিন বছর। কিন্তু কোন রকম উদ্যোগ না নেওয়ায় সরকারের অপর ক্ষোভ উগড়ে দিয়েছিলেন স্থানীয়রা। বিরোধীরাও এর সুযোগ নিয়েছিল। অতঃপর প্রধানমন্ত্রী নিজেই মুখবন্ধ করলেন বিরোধী শক্তির।









