Modi- Mamata: ডিসেম্বরেই হতে চলেছে মোদী মমতার বৈঠক, এবার রাজ্যের দাবি কি মেটাবে কেন্দ্র?

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ডিসেম্বরেই হতে চলেছে মোদী মমতার বৈঠক। ইতিমধ্যেই একশো দিনের টাকা, আবাস প্রকল্পের টাকা না পাওয়া নিয়ে সুর সপ্তমে চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ঝাড়গ্রামের সভা থেকে তা শোনা গিয়েছিল।  ‌

আরও পড়ুন: শত্রুর মুখে ছাই দিয়ে ঐন্দ্রিলা ফিরছে, তাহলে মিরাকল হয়।

সূত্রের খবর, এই দ্বিপাক্ষিক বৈঠকে ১০০ দিনের কাজের বকেয়া টাকা, জিএসটি বাবদ বকেয়া টাকা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার বাকি বকেয়া টাকা এবং আবাস যোজনার বকেয়া টাকা নিয়ে আলোচনা হতে পারে। নবান্ন সূত্রে খবর, আগামী ৫ ডিসেম্বর দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসতে পারেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

ডিসেম্বরেই হতে চলেছে মোদী মমতার বৈঠক, এবার রাজ্যের দাবি কি মেটাবে কেন্দ্র?
ডিসেম্বরেই হতে চলেছে মোদী মমতার বৈঠক, এবার রাজ্যের দাবি কি মেটাবে কেন্দ্র?

সেখানে রাজ্যের পাওনা টাকা নিয়ে মুখ্যমন্ত্রী দরবার করতে পারেন নরেন্দ্র মোদির কাছে। সর্বশিক্ষা মিশন ও প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার কিছু টাকা পেলেও কেন্দ্রের কাছ থেকে এখনও ১০০ দিনের কাজের প্রাপ্য টাকা পায়নি রাজ্য সরকার ইত্যাদি নানা বিষয় নিয়ে  সেই বৈঠকে আলছনা হতে পারে।

প্রসঙ্গত গত বছর ডিসেম্বর মাস থেকে কেন্দ্র সরকার রাজ্যের প্রাপ্য একশোদিনের কাজের টাকা দিচ্ছে না বলে অভিযোগ তুলে সরব হয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। সম্প্রতি দিল্লি গিয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের প্রাপ্য টাকা দেওয়ার দাবি জানান।

 ‌ডিসেম্বরেই হতে চলেছে মোদী মমতার বৈঠক, একাধিক বিষয় নিয়ে আলোচনা

modi 1 1উল্লেখ্য সদ্য প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার টাকা কেন্দ্র দিয়েছে রাজ্যকে। তারপরও বকেয়া রয়েছে বিস্তর। আর এরপরই এই বকেয়া আদায়ের বিষয়ে ফের নয়াদিল্লিতে মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন  রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর