South Dinajpur: বিডিও-কে চেয়ার ছুঁড়ে মারলেন বিজেপি নেতা, বিস্ফোরক অভিযোগ ঘিরে উত্তপ্ত বালুরঘাট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হাতাহাতি থেকে বোমাবাজি বঙ্গরাজনীতির অঙ্গ হয়ে উঠছে। পঞ্চায়েত ভোট ঘিরে যা এক কথায় চুড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এবার সেই তালিকা থেকে বাদ গেলেন না ব্লক ডেভেলপমেন্ট অফিসার। বিজেপি নেতার বিরুদ্ধে বিডিওকে চেয়ার তুলে মারার অভিযোগ সামনে এল। যা নিয়ে কার্যত উত্তপ্ত হয়ে উঠল বালুরঘাট। ঘটনাস্থলে পৌঁছাল বিশাল পুলিশ বাহিনী।

আরও পড়ুনঃ জনসভায় ‘পুষ্পা’র সংলাপ, এবার বিতর্কে জড়ালেন মনোজ তিওয়ারি

পঞ্চায়েতের বিরুদ্ধে বিজেপির আনা অনাস্থা প্রস্তাব ঘিরেই শুরু তর্যা। চটে গিয়ে সোজা চেয়ার দিয়ে মাথায় আঘাত করে বসলেন বিজেপি নেতা সুভাষ সরকার। বিডিও অনুজ সরকারকে তাঁর ঘরেই চেয়ার তুলে মারা হয় বলে অভিযোগ। । বিডিও অনুজ সিকদারকে মারধরের অভিযোগ এক বিজেপি নেতার বিরুদ্ধে। বিডিও-কে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ ঘটনাস্থলে পৌঁছেছেন বালুরঘাট থানার বিশাল বাহিনী। রয়েছেন বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা।

বিডিও-কে চেয়ার ছুঁড়ে মারলেন বিজেপি নেতা, বিস্ফোরক অভিযোগ ঘিরে উত্তপ্ত বালুরঘাট
বিডিও-কে চেয়ার ছুঁড়ে মারলেন বিজেপি নেতা, বিস্ফোরক অভিযোগ ঘিরে উত্তপ্ত বালুরঘাট

ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে বিজেপির সংখ্যা গরিষ্ঠতা বেশি হওয়ায় প্রায়শই অনাস্থা প্রস্তাব আনেন তাঁরা। এনিয়েই বিডিওর সঙ্গে সংঘাত হয়। কথা কাটাকাটি বিক্ষোভ হতে হতে তা রীতিমত রনক্ষেত্রের চেহারা নেয়। এসময় বিডিওর অফিস ঘিরে বিক্ষোভ দেখানো হয়। সেসময় কাণ্ডজ্ঞানহীন হয়ে বিজেপি নেতা সরাসরি আক্রমণ করে বসেন।

বিডিও-কে চেয়ার ছুঁড়ে মারলেন বিজেপি নেতা, বিস্ফোরক অভিযোগ ঘিরে উত্তপ্ত বালুরঘাট

তবে বিজেপির তরফে অভিযোগ আস্বীকার করে জানানো হয়েছে, বালুরঘাটের বিডিও মহিলা সদস্যদের সঙ্গে অশালীন আচরণ করেন। জোর করে তাঁদের ঘর থেকে বের করে দেওয়া হয়। এই ঘটনার পরই বালুরঘাট বিডিওকে ঘেরাও করে বিক্ষোভ দেখআন। অভিযোগ এ সময় বিডিও কোনও কথা না শোনায়, তাঁর উপর চেয়ার দিয়ে হামলা চালান বিজেপি নেতা সুভাষ সরকার৷ আক্রান্ত বিডিও বলেন, “আমি সবে লাঞ্চ করে উঠেছি। সুভাষ সরকার ঢুকল, কিছু বুঝে ওঠার আগেই চেয়ার ছুড়ে মারল। কেন মারল, সেটা সেই বলতে পারবে। আইনি পদক্ষেপ করব”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত