Manoj Tiwary: জনসভায় ‘পুষ্পা’র সংলাপ, এবার বিতর্কে জড়ালেন মনোজ তিওয়ারি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হিট সিনেমার সংলাপ বলে জনসভা কাঁপানোর ঘটনা নতুন নয়। আর সেই সংলাপ নিয়ে বিতর্ক তৈরি হবার ঘটনাও প্রথম নয়। রাজ্যের গত বিধান সভা নির্বাচনে অভিনেতা মিঠুন চক্রবর্তী তাঁর ছবির সংলাপ বলে বিতর্কে জড়িয়েছিলেন।

আরও পড়ুনঃ মেডিক্যাল কলেজে আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে সাক্ষাৎ চন্দ্রিমার, নিয়ে এলেন মমতার বার্তা

আর এবার পঞ্চায়েত  নির্বাচনের আগে তামিল ছবি পুস্পার সংলাপ বলে বিতর্কে জড়ালেন রাজ্যের ক্রিকেটরা তথা ক্রীড়া পতিমন্ত্রী মনোজ তিওয়ারি। মিঠুন বলেছিলেন, “আমি জলঢোড়াও নই, বেলেবোড়াও নই, আমি জাত গোখরো। এক ছোবলে ছবি।” আর মনোজ বলেছেন, ‘ঝুকেগা নহি সালা’।

জনসভায় ‘পুষ্পা’র সংলাপ, এবার বিতর্কে জড়ালেন মনোজ তিওয়ারি
জনসভায় ‘পুষ্পা’র সংলাপ, এবার বিতর্কে জড়ালেন মনোজ তিওয়ারি

শুধু তাই নয় তাঁর এই সংলাপ বিজেপি কর্মীদের চোখ কান খুলে রেখে শুনতে বলেছেন তিনি। আর এই নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। রবিবার এক জনসভায় দাঁড়িয়ে তিনি বলেন, বিরোধীদের সঙ্গে লড়াই করতে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই প্রসঙ্গেই গেরুয়া শিবিরের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, ‘ঝুকেগা নহি সালা’।

20 3

রাজ্যের মন্ত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা উমেশ রাই বলেন, “বাংলার সরকারটাই তো পুষ্পা ছবির মতো। একজন চন্দন কাঠ পাচারকারী যেভাবে কথা বলে, তৃণমূলের নেতাও একইরকম ভাবে কথা বলে। ঝুকেগা নহি সালা বলে।

জনসভায় ‘পুষ্পা’র সংলাপ, এবার বিতর্কে জড়ালেন মনোজ তিওয়ারি

জনসভায় ‘পুষ্পা’র সংলাপ, এবার বিতর্কে জড়ালেন মনোজ তিওয়ারি
জনসভায় ‘পুষ্পা’র সংলাপ, এবার বিতর্কে জড়ালেন মনোজ তিওয়ারি

এতেই তৃণমূল দলটার আসল চেহারা ধরা পড়ে।” যদিয়ও এই মন্তব্যের পর নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে মন্ত্রী বলেন, “আমার প্রকাশ্যে ওভাবে কথা বলা উচিত হয়নি।” তবে মনোজের এই বক্তব্য নিয়ে দলের তরফে এখনো কোন বিবৃতি দেওয়া হয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন