নজরবন্দি ব্যুরোঃ মেডিক্যাল কলেজ দিনে দিনে আরও উত্তপ্ত হয়ে উঠছে। ছাত্র সংসদের ভোট ঘিরে চলছে লাগাতার ৯৫ ঘণ্টার অনশন। পড়ুয়ারা অসুস্থ হলেও অনশ্ন নিয়ে অনড় তাঁরা। আর সোমবার ছাত্রদের বিক্ষোভ ঠাণ্ডা করতে মেডিক্যাল কলেজে পৌঁছালেন চন্দ্রিমা। শনিবার আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্য স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্যসচিব। কিন্তু এর পরেও জটিলতা না কাটায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতা মেডিক্যাল কলেজে পৌঁছলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
আরও পড়ুনঃ বৃহত্তর ষড়যন্ত্র কেন বলা হচ্ছে? জানতে চাইলেন পার্থ


মুখ্যমন্ত্রীর নির্দেশেই তিনি প্রতিনিধি হয়ে কলকাতা মেডিক্যাল কলেজে ছাত্র দের সঙ্গে সাক্ষাৎ করতে এসছেন বলে জানান। আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে অনশন তুলে নিতে অনুরোধ করেছেন চন্দ্রীমা একইসঙ্গে ছাত্র নির্বাচন নিশ্চিত হবে বলে ছাত্রদের আশ্বস্ত করেছেন তিনি। তবে নির্বাচনের সঠিক তারিখ সম্পর্কে এই মুহূর্তে তিনি কিছু জানাতে পারেননি। সময়মত জানিয়ে দেওয়া হবে বলে তিনি অনশন তুলে হাসপাতালের পরিষেবা স্বাভাবিক করার কথা বলেন। ক্লিন্তু তাঁর কথায় ছাত্রদের মন তৃপ্ত হল কিনা বলা যাচ্ছে না।

এর আগে স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্যসচিবের কথায় কাজ না হওয়ায় চন্দ্রিমা উপস্থিত হন। সেদিন দুজন আন্দোলনরত পড়ুয়ার অবস্থার অবনতি হয়। আজ অনশন চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ঋতম মুখোপাধ্যায় নামের এক ছাত্র। কলেজপড়ুয়া অসুস্থ বোধ করায় হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হয় ঋতমকে। রক্তে শর্করার পরিমাণ কমে যাওয়ার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ছাত্রদের জন্য হাসপাতালের ভিতর কনভেনশনের ব্যবস্থা করবেন তাঁরা।
মেডিক্যাল কলেজে আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে সাক্ষাৎ চন্দ্রিমার, নিয়ে এলেন মমতার বার্তা

মঙ্গলবার কলকাতা মেডিক্যাল কলেজের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য ভবনে বৈঠক করা হবে। সেই বৈঠকে আলোচনার পর কোনও সমাধান পাওয়া যাবে কি না, সে দিকেই তাকিয়ে রয়েছেন চিকিৎসক এবং আন্দোলনরত পড়ুয়ারা।










