Partha Chaterjee: বৃহত্তর ষড়যন্ত্র কেন বলা হচ্ছে? জানতে চাইলেন পার্থ  

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে গত ২২ জুলাই থেকে তাঁকে হেফাজতে নিয়েছে ইডি। একই অভিযোগ তুলেছে সিবিআইও। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থর বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ এনেছে সিবিআই। বৃহত্তর ষড়যন্ত্র কেন বলা হচ্ছে? সোমবার আদালতের কাছে সেই বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ সম্পর্কে জানতে চাইলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।

আরও পড়ুনঃ Gold Price Today: সুখবর ক্রেতা-বিক্রেতাদের জন্যে, সপ্তাহের প্রথম দিনে বেশ অনেকটাই কমল সোনার দাম

এদিন পার্থ চট্টোপাধ্যায়ের প্রশ্ন ছিল, তদন্তকারী সংস্থা তাঁর বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ আনছে। বলা হচ্ছে তাঁর মদতেই গোটা দুর্নীতি হয়েছে। অথচ পার্থর বক্তব্য, নিয়োগ দুর্নীতির সঙ্গে তো দূরের কথা, উপদেষ্টা কমিটির সঙ্গে বৈঠক করেননিই তিনি।

বৃহত্তর ষড়যন্ত্র কেন বলা হচ্ছে? প্রশ্ন উঠতে শুরু করেছে 
বৃহত্তর ষড়যন্ত্র কেন বলা হচ্ছে? প্রশ্ন উঠতে শুরু করেছে 

সূত্রের খবর, নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, সেখানে বিরাট ভূমিকা রয়েছে প্রাক্তন উপদেষ্টা কমিটির। সেই কমিটির অধিকাংশ ব্যক্তিরাই ছিলেন সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা, অশোক সাহা সহ অন্যান্যরা। যাদের বেশীরভাগ জন এই মুহুর্তে জেলবন্দি রয়েছেন। শুধুমাত্র স্কুল সার্ভিস কমিশন নয়, মধ্যশিক্ষা পর্ষদ এর সঙ্গে যুক্ত রয়েছে। কীভাবে দুর্নীতি হয়েছে, কার কী ভূমিকা ছিল? সবটাই আদালতের সামনে তুলে ধরেছে সিবিআই। এমনকি একে অপরের সঙ্গে যুক্ত বলেও দাবি করা হয়েছে।

বৃহত্তর ষড়যন্ত্র কেন বলা হচ্ছে? প্রশ্ন উঠতে শুরু করেছে 

বৃহত্তর ষড়যন্ত্র কেন বলা হচ্ছে? প্রশ্ন উঠতে শুরু করেছে 
বৃহত্তর ষড়যন্ত্র কেন বলা হচ্ছে? প্রশ্ন উঠতে শুরু করেছে 

অন্যদিকে, এদিন আদালতে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে আদালতে পেশ করা হয়। এদিন সুবীরেশের বিষয়েও আদালতে শুনানি ছিল। সেই মামলার শুনানি শেষ হয়েছে। তবে রায়দান স্থগিত রাখা হয়েছে। এদিন ডিসেম্বরের ডেডলাইন নিয়ে মুখ খুললেন জেল হেফাজতে থাকা পার্থ চট্টোপাধ্যায়। জানালেন, তৃণমূলের কেউ ক্ষতি পারবে না। নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর আদালতে প্রবেশের মুখে এমনটাই দাবি করলেন শাসক দলের প্রাক্তন মহাসচিব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর