Gold Price Today: সুখবর ক্রেতা-বিক্রেতাদের জন্যে, সপ্তাহের প্রথম দিনে বেশ অনেকটাই কমল সোনার দাম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুধু ভারত নয় বিশ্বে এখন ভরা বিয়ের মরসুম। আর ঠিক এই দু’মাসে বেশ কয়েকদিন ধরে ঊর্ধ্বমুখী ছিল সোনার দাম (Gold Price Today)। এদিকে এতদিন ধরে ঊর্ধ্বমুখী থাকার পর বছরের শেষে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনে বেশ অনেকটাই কমল সোনার দাম। তবে সোনার দাম কমলেও এদিন দাম বেড়েছে রুপোর (Silver Price Today)।

আরও পড়ুনঃ ভগবান থেকে শয়তান হয়ে গেছি, বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

সোমবার ১০ গ্রাম ২২ ক্য়ারেট সোনার দাম কমেছে ১০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ১১০ টাকা। এদিন ১ কেজি রুপোর দাম বেড়েছে ৯০০ টাকা। সোমবার বেলা ১ টা অনুযায়ী, ১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ৪,৯৮০ টাকা। ৮ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৩৯,৮৪০ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৪৯,৮০০ টাকা। ১০০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৪,৯৮,০০০ টাকা।

সুখবর ক্রেতা-বিক্রেতাদের জন্যে, সপ্তাহের প্রথম দিনে বেশ অনেকটাই কমল সোনার দাম
সুখবর ক্রেতা-বিক্রেতাদের জন্যে, সপ্তাহের প্রথম দিনে বেশ অনেকটাই কমল সোনার দাম

এদিকে আজ বেলা ১ টা অনুযায়ী, ১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫,৪৩৩ টাকা। ৮ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৪৩,৪৬৪ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫৪,৩৩০ টাকা। ১০০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫,৪৩,৩০০ টাকা।

সুখবর ক্রেতা-বিক্রেতাদের জন্যে, সপ্তাহের প্রথম দিনে বেশ অনেকটাই কমল সোনার দাম

সুখবর ক্রেতা-বিক্রেতাদের জন্যে, সপ্তাহের প্রথম দিনে বেশ অনেকটাই কমল সোনার দাম

সোনার দাম বাড়লে রুপোর দামও বাড়ে, ঠিক তেমনই সোনার দাম কমলে রুপোরও দাম কমে। কিন্তু এবার তার উল্টোটা হল। এদিন অর্থাৎ আজ সোমবার দাম বেড়েছে রুপোর, যেখানে কিছুটা হলেও দাম কমেছে সোনার। শনিবার ১ কেজি রুপোর দাম ছিল ৬৯ হাজার টাকা। এদিকে বিশ্ব বাজারে এদিন সামান্য কমেছে সোনার দাম। শনিবার আন্তর্জাতিক বাজারে আজ ১ ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৭৯৬.৮৫ টাকা। আর সোমবার তা হয়েছে ১,৭৮৬.৯১ টাকা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত