Justice Avijit Ganguly: ভগবান থেকে শয়তান হয়ে গেছি, বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সোমবার প্রাথমিকে নিয়োগ নিয়ে শুনানি চলছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। তখনই উপস্থিত হন এক মহিলা। বিচারের আশায় বিচারপতির দিকে এগিয়ে আসেন তিনি। তখনই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মুখে শোনা গেল সেই কথা।

আরও পড়ুনঃ Panchayet Election: নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানো হোক, হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু

এদিন বিচারপতির সামনে ওই মহিলা কাতর স্বরে বলেন, বঞ্চিত হয়ে অনেক বছর ধরে ঘুরছি। কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছেন। বাচ্ছার মুখ দেখে করতে পারেননি। সাহায্য করুন। আপনাকে ভগবানের মতো দেখি। তখনই বিচারপতি বলে বসেন আমি আর আগের মতো নেই। আমি ভগবান নই। আমি শয়তান হয়ে গেছি। ভগবান থেকে শয়তান হয়ে গেছি। এরপরেই ওই মহিলার মামলা শোনার কথাও জানান তিনি।

ভগবান থেকে শয়তান হয়ে গেছি, কেন একথা বললেন বিচারপতি? 
ভগবান থেকে শয়তান হয়ে গেছি, কেন একথা বললেন বিচারপতি?

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথোপকথনের পর এজলাস ছাড়ার সময় মাথা ঘুরে পড়ে যান মহিলা। এরপর ধীরে ধীরে এজলাসের বাইরে চলে যান। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য ছিল, সাবধানে যান। মামলা হবে চিন্তা করবেন না। কিন্তু নিজেকে কেন শয়তানের সঙ্গে তুলনা করলেন বিচারপতি? তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে ওয়াকিবহাল মহলে। তবে কী শাসক দলকেই বার্তা দিতে চাইলেন বিচারপতি?

ভগবান থেকে শয়তান হয়ে গেছি, কেন একথা বললেন বিচারপতি? 

ভগবান থেকে শয়তান হয়ে গেছি, কেন একথা বললেন বিচারপতি? 
ভগবান থেকে শয়তান হয়ে গেছি, কেন একথা বললেন বিচারপতি?

এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক যুগান্তকারী রায় দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর নির্দেশের পরেই প্রাক্তন শিক্ষামন্ত্রী ও প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি জেলবন্দী রয়েছেন। সিবিআই তদন্ত করলে আগামী দিনে আরও বড় ধেড়ে ইঁদুর বের হবে বলে দাবি করছেন বিচারপতি। যা নিয়ে কটাক্ষ করতে পিছপা হননি শাসক দলের নেতারাই। এখন তাঁর মুখে শয়তানের বাণী শুনে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত