Panchayet Election: নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানো হোক, হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বছর ঘুরলে পঞ্চায়েত নির্বাচন। আগামী বছরের গোড়ার দিকেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে কমিশন। কমিশনের তরফে দিনক্ষণ ঘোষণার আগে থেকেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবারের নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানো হোক। সোমবার জনস্বার্থ মামলা দায়ের করলেন বিরোধী দলনেতা।

আরও পড়ুনঃ Suvendu Adhikari: শুভেন্দুর রক্ষাকবচের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে মামলা, ফের বিপাকে বিরোধী দলনেতা!

উল্লেখ্য, গতবারের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। শাসক দলের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল ভুরি ভুরি। যদিও তখন শাসক দলের মন্ত্রীপদে ছিলেন শুভেন্দু। কিন্তু এখন দলবদল করে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন। পঞ্চায়েত নির্বাচন যাতে অবাধ এবং সুষ্টুভাবে হয়, তাই কেন্দ্রীয় বাহিনীর দাবি তোলা হচ্ছে বলে জানিয়েছেন শুভেন্দুর আইনজীবী।

নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানো হোক, দাবি শুভেন্দু অধিকারীর 
নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানো হোক, দাবি শুভেন্দু অধিকারীর

সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে এই মামলা দায়ের করা হয়েছিল। এদিন দ্রুত শুনানির জন্য আর্জি জানান শুভেন্দুর আইনজীবী। কিন্তু কমিশন এবং রাজ্যকে একদিনের সময় দেওয়া হয়েছে। তাই মামলার শুনানি হবে আগামীকাল সকালেই।

voting 200 1

উল্লেখ্য, শুধুমাত্র পঞ্চায়েত নির্বাচন নয়। চলতি বছরের পুরসভা নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছিল বিরোধীরা। একাধিক জায়গায় শাসক দলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। তখন থেকেই পঞ্চায়েত নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সরব হয়েছিল বিজেপি। এখন কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হল।

নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানো হোক, দাবি শুভেন্দু অধিকারীর 

নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানো হোক, দাবি শুভেন্দু অধিকারীর 
নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানো হোক, দাবি শুভেন্দু অধিকারীর

রাজনৈতিক মহলের ধারণা, একাধিক দুর্নীতি ইস্যুতে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে প্রচার অভিযানে নামতে চায় বিজেপি। সেদিক থেকে বেজায় অস্বস্তিতে পরতে পারে শাসক দল। তার ওপর কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের অনুমতি আদালতের মিললেই সেই কাজ আরও সহজ হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত