Pasmanda: লক্ষ্য সংখ্যালঘু ভোট, তাঁদের কাছে টানতে BJP-র নয়া কর্মসূচি ‘পাসমান্দা’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জুলাই মাসে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন । তার পরই বিজেপি দেশজুড়ে মুসলমানদের কাছে টানতে ‘স্নেহ যাত্রা’ কর্মসূচি গ্রহণ করতে চলেছে। যার অপর নাম ‘পাসমান্দা’ । পার্সি শব্দ ‘পাসমান্দা’ বলতে মুসলিম সমাজের পিছিয়ে পড়া শ্রেণিকেই বোঝানো হয়।

আরও পড়ুনঃ ট্যুইটারে তৃণমূলকে আনফলো করলেন মহুয়া, বাড়ছে রাজনৈতিক উত্তাপ

এবং তারাই মুসলিম সম্প্রদায়ের প্রায় ৮০ শতাংশ জুড়ে রয়েছে।হায়দরাবাদে সদ্যসমাপ্ত বিজেপির জাতীয় কর্মসমিতির মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে কাছে টানার কথা বলেছিলেন। সেই নির্দেশ মেনেই বিজেপি পাসমান্দা মুসলিমদের দিকে নজর দিতে চলেছে বলেই বিজেপি সূত্রের খবর।

2 5

উপনির্বাচনের ফল নিয়ে আলোচনার সময়ে সেখানে হাজির ছিলেন নরেন্দ্র মোদিও। চলতি বছরের মার্চে যোগী আদিত্যনাথের মন্ত্রিসভায় একমাত্র মুসলিম প্রতিনিধি হিসাবে সংখ্যালঘু বিষয়ক দপ্তরের রাষ্ট্রমন্ত্রী হিসাবে দানিশ আনসারিকে নিয়োগ করা হয়েছিল।

লক্ষ্য সংখ্যালঘু ভোট, তাঁদের কাছে টানতে BJP-র নয়া কর্মসূচি ‘পাসমান্দা’

তিনি যে পাসমান্দা সম্প্রদায়ের, সেই বিষয়টি রিপোর্টে উল্লেখ করা হয়। সূত্রের খবর, জাতীয় কর্মসমিতির বৈঠকে উত্তরপ্রদেশের বিজেপি সভাপতি স্বতন্ত্র দেব সিং উত্তরপ্রদেশের দু’টি লোকসভা কেন্দ্র রামপুর ও আজমগড়ের উপনির্বাচনের ফলাফলের রিপোর্ট প্রকাশ্যে আনতেই উঠে আসে এক চমকপ্রদ তথ্য।

3 5

লক্ষ্য সংখ্যালঘু ভোট, তাঁদের কাছে টানতে BJP-র নয়া কর্মসূচি ‘পাসমান্দা’

দেখা যায়, দুটি কেন্দ্রেই বিজেপিপ্রার্থীকে মুসলিম সম্প্রদায়ের একটি বড় অংশ সমর্থন জানিয়েছেন। সব শোনার পর মোদি পাসমান্দা মুসলিম এবং তাদের উন্নতির দিকে নজর দেওয়ার জন্য দলকে প্রয়োজনীয় নির্দেশ দেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত