নজরবন্দি ব্যুরোঃ পরিচালক লীনা মণি মণিমেকলেইয়ের নয়া তথ্যচিত্র ‘কালী’ য়ের একটি পোস্টারকে ঘিরে বিওতর্কের ঝড় বইতে শুরু করেছে। এরই মধ্যে একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে তৃণমূল সাংসদ বলেন,আমার কাছে কালী এমন একজন দেবী যিনি মাংস ও মদ খান। এবার তৃণমূল সাংসদের মন্তব্যের কড়া নিন্দা জানাল তৃণমূল। কালী নিয়ে মহুয়া মৈত্রের মন্তব্য ব্যক্তিগত এবং দল এধরনের মন্তব্যকে সমর্থন করে না। সাফ জানিয়ে দেয় তৃণমূল। এরপর ট্যুইটারে তৃণমূলকে আনফলো করলেন মহুয়া।
আরও পড়ুনঃ Mahua Moitra: ‘কালী’ নিয়ে মহুয়া মৈত্রের মন্তব্য ব্যক্তিগত, সাফ বার্তা তৃণমূলের


আমার কাছে কালী এমন একজন দেবী যিনি মদ ও মাংস খান। আপনার স্বাধীনতা রয়েছে নিজের মতো করে আপনার ঈশ্বরীকে কল্পনা করার। কয়েকটি স্থানে তো দেবতাদের উদ্দেশে হুইস্কি উৎসর্গ করা হয়। আমাদের এখানে কালীকে এভাবেই কল্পনা করি।

গতকাল মহুয়া মৈত্রের মন্তব্যের পরেই তাঁকে গ্রেফতারের দাবিতে সরব হয়েছে বিজেপি নেতারা। তাঁদের জবাব দিয়ে মহুয়া ট্যুইটারে লেখেন, ‘আমি কখনওই কোনও চলচ্চিত্রের কোনও পোস্টারের সমর্থন করে ধূমপান শব্দের উল্লেখ করিনি। তারাপীঠে গিয়ে দেখে আসুন সেখানে দেবীকে প্রসাদ হিসেবে কী ধরনের খাবার বা পানীয় দেওয়া হয়।’
মহুয়া লিখেছিলেন, আমি সঙ্ঘীদের বলতে চাই অসত্য বলে আপনারা ভাল হিন্দু হতে পারবেন না।’ এর পরেই তৃণমূলের তরফে স্পষ্ট বার্তা আসে। তৃণমূলের টুইটের পরও একটি টুইট করেছিলেন কৃষ্ণনগরের সাংসদ। সেখানে একটি ছবি পোস্ট করা হয়েছে। সঙ্গে লেখা, ‘সত্যমেব জয়তে’।


ট্যুইটারে তৃণমূলকে আনফলো করলেন মহুয়া, সম্পর্ক শেষের পথে

তবে তৃণমূলকে আনফলো কর০লেও মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যুইটারে ফলো করছেন তৃণমূল সাংসদ। কিন্তু হঠাৎ করে তৃণমূলকে কেন আনফলো করলেন তৃণমূল সাংসদ? তা নিয়ে রাজনৈতিক মহলে জর জল্পনা শুরু হয়েছে। প্রতিবাদে সরব হয়েছে বিজেপিও। বিরোধি দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ১০ দিনের মধ্যে মহুয়া মৈত্রকে গ্রেফতার করতে হবে। দ্রৌপদী মুর্মু বাংলা ছাড়লেই আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক।







