Mahua Moitra: ‘কালী’ নিয়ে মহুয়া মৈত্রের মন্তব্য ব্যক্তিগত, সাফ বার্তা তৃণমূলের  

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পরিচালক লীনা মণি মণিমেকলেইয়ের নয়া তথ্যচিত্র ‘কালী’ন্যে বিতর্কের ঝড় বইতে শুরু করেছে। পরিচালকের পাশে দাঁড়িয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেন, আমার কাছে কালী এমন একজন দেবী যিনি মাংস ও মদ খান। এবার তৃণমূল সাংসদের মন্তব্যের কড়া নিন্দা জানাল তৃণমূল। ‘কালী’ নিয়ে মহুয়া মৈত্রের মন্তব্য ব্যক্তিগত জানিয়ে দিলো তৃণমূল।

আরও পড়ুনঃ ‘কালী’ পোস্টার বিতর্কে সরব নুসরত, কি বললেন অভিনেত্রী সাংসদ?

তৃণমূলের তরফে ট্যুইট করে জানিয়ে দেওয়া হয়েছে, একটি অনুষ্ঠানে মাকালী কে নিয়ে মহুয়া মৈত্র যে মন্তব্য করেছেন তা একান্ত ব্যক্তিগত। দল এধরনের কোনও বক্তব্যকে সমর্থন করে না। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এর কড়া নিন্দা জানায়। অর্থাৎ মহুয়া মৈত্রের এই মন্তব্যের দায় তৃণমূল না বলেই এড়িয়ে যাচ্ছে এবিষইয়ে সন্দেহ নেই।

'কালী' নিয়ে মহুয়া মৈত্রের মন্তব্য ব্যক্তিগত, জানাল তৃণমূল 
‘কালী’ নিয়ে মহুয়া মৈত্রের মন্তব্য ব্যক্তিগত, জানাল তৃণমূল 

এদিন এক অনুষ্ঠানে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের কথায়, আমার কাছে কালী এমন একজন দেবী যিনি মদ ও মাংস খান। আপনার স্বাধীনতা রয়েছে নিজের মতো করে আপনার ঈশ্বরীকে কল্পনা করার। কয়েকটি স্থানে তো দেবতাদের উদ্দেশে হুইস্কি উৎসর্গ করা হয়। আমাদের একাহ্নে কালীকে এভাবেই কল্পনা করি। সাংসদের এহেন মন্তব্যে স্যোশাল মাধ্যমে কটাক্ষের ঝড় বইতে শুরু করেছে। তাতেই প্রতিক্রিয়া দিলো তৃণমূল।

‘কালী’ নিয়ে মহুয়া মৈত্রের মন্তব্য ব্যক্তিগত, জানাল তৃণমূল 

'কালী' নিয়ে মহুয়া মৈত্রের মন্তব্য ব্যক্তিগত, জানাল তৃণমূল 
‘কালী’ নিয়ে মহুয়া মৈত্রের মন্তব্য ব্যক্তিগত, জানাল তৃণমূল 

উল্লেখ্য, লীনা মণিমেকলাইয়ের তথ্যচিত্র কালীর পোস্টার ঘিরে সমালোচনার রোল উঠেছে। ওই ছবির পোস্টারে দেখা যাচ্ছে মা কালীর বেশে একজন দাঁড়িয়ে আছেন, তাঁর মুখে সিগারেট। তিনি ধূমপান করছেন। মা কালীর এই রূপ হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করেছে বলেও মন্তব্য করছেন অনেকে।  অবিলম্বে লীনা মণিমেকলাইকে গ্রেফতারের দাবি তুলেছেন বিজেপি নেতা তথাগত রায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর