নজরবন্দি ব্যুরোঃ পরিচালক লীনা মণিমেকলাইয়ের তথ্যচিত্র ‘কালী’-র পোস্টার নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ২ জুলাই প্রকাশিত ওই পোস্টারে দেখা যাচ্ছে, ‘কালী’ সিগারেট খাচ্ছেন। তাঁর হাতে সমকামী গোষ্ঠীর পতাকা। কানাডায় আয়োজিত ‘আন্ডার দ্য টেন্ট’ প্রকল্পে এই ছবির পোস্টার প্রদর্শিত হয়েছে।
আরও পড়ুনঃ কুণাল সাক্ষাতে রূপা, ২১ জুলাইয়ের মঞ্চেই তৃণমূলে যোগদান?


যা নিয়ে অসন্তুষ্ট কানাডার হিন্দু সম্প্রদায়। ভারতীয় দূতাবাসের তরফে বিবৃতি দিয়ে তাই কানাডার প্রশাসনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। ভারতের কনসুলেট জেনারেল ওই ইভেন্ট আয়োজকদের বিষয়টি জানিয়েছেন। আর এই বিতর্কেই এবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরত জাহান।

নুসরতের সাফ বক্তব্য, শিল্পের নামে কখনওই ধর্মীয় ভাবাবেগে আঘাত করা উচিত নয়! তাঁর মতে, ‘শৈল্পিক দিক এবং ধর্মীয় দিক, দুটোর ভিন্ন সত্তা রয়েছে। আমি সবসময় স্বতন্ত্র এবং সৃজনশীল, দুটো জিনিসকেই সমর্থন করেছি।



‘কালী’ পোস্টার বিতর্কে সরব নুসরত, কি বললেন অভিনেত্রী সাংসদ?

পাশাপাশি আমার মতে, ধর্মীয় ভাবাবেগে কখনও আঘাত হানা উচিত নয়। আমি কখনও কারও ভাবাবেগে আঘাত করিনি। চেষ্টা করব, আগামী দিনেও শিল্প এবং ধর্ম দুটোকে না মিশিয়ে ফেলার।’







