Roopa Ganguly: কুণাল সাক্ষাতে রূপা, ২১ জুলাইয়ের মঞ্চেই তৃণমূলে যোগদান?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তৃণমূলের রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষের স্পঙ্গে বৈঠকে বিজেপির রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় । তবে কি তৃণমূলে যোগদান করতে চলেছেন বিজেপি নেত্রী। মঙ্গলবার বিকেলে হঠাৎ কুণাল সাক্ষাতে রূপা, ২১ জুলাইয়ের মঞ্চেই তৃণমূলে যোগদান? এই মুহুর্তে জল্পনা তুঙ্গে।

আরও পড়ুনঃ Mamata Banerjee: ‘আমার ছেলে মমতাকে বিয়ে করতে চায়’, ঢোঁক গিলে বললেন হাফিজুলের বাবা

এদিন বৈঠকের পর কুণাল ঘোষ বলেন, রূপা গঙ্গোপাধ্যায় আলাদা দলে রয়েছেন। আমরা রাজনৈতিকভাবে এক নই। আলাদা দলে রয়েছি। রূপা গঙ্গোপাধ্যায় আমার দিদির মতো। আমরা যখন কিশোর তরুণ তখন সারা ভারত কাঁপাচ্ছেন দ্রৌপদী হিসাবে। বিভিন্ন রকমের চরিত্রে ভালো অভিনয় করেছেন। তাঁর সঙ্গে একটি সামাজিক গেট টুগেদারে দেখা হয়েছিল। আমি আশা করি আমার সঙ্গে একজন সিনিয়র দিদি হিসাবে দেখা হয়েছে। এনিয়ে রাজনৈতিক কোনও চর্চা হবে না।

কুণাল সাক্ষাতে রূপা, তৃণমূল যোগের জল্পনা প্রবল 
কুণাল সাক্ষাতে রূপা, তৃণমূল যোগের জল্পনা প্রবল 

সদ্য সাংসদ পদ শেষ হয়েছে রূপা গঙ্গোপাধ্যায়ের । কিন্তু রাজ্য বিজেপির তরফে তাকে ব্যবহার করা হচ্ছে না এই অভিযোগ এর আগেও একাধিকবার তুলেছেন রূপা গঙ্গোপাধ্যায়। এরপরেই কুণাল ঘোষের সঙ্গে তাঁর বৈঠকের পর তৃণমূল যোগের জল্পনা জোরালো হয়েছে।

কুণাল সাক্ষাতে রূপা, তৃণমূল যোগের জল্পনা প্রবল 

কুণাল সাক্ষাতে রূপা, তৃণমূল যোগের জল্পনা প্রবল 
কুণাল সাক্ষাতে রূপা, তৃণমূল যোগের জল্পনা প্রবল 

যদিও এই বৈঠককে শুধুমাত্র দুটি মানুষের বৈঠক বলে জানিয়েছেন তিনি। তবে তৃণমূলে যোগদানের বিষয়ে মুখ খুলতে চাননি উভয় পক্ষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত