নজরবন্দি ব্যুরোঃ শনিবার মধ্যরাতে পুলিশের ঘেরাটোপ পার করে হঠাৎই মুখ্যমন্ত্রীর বাসভবনে প্রবেশ করে হাসনাবাদের হাফিজুল। এরপর দীর্ঘ সময় ঘাপটি মেরে বসেছিল দীর্ঘ সময়। কিন্তু হাফিজুলের বাবা যা বললেন তাতে চোখ কপালে ওঠার মতো। হাফিজুলের বাবা জানিয়েছেন, এটা প্রথমবার নয়, এর আগেও হাফিজুলের খোঁজ করতে নবান্নে গিয়েছিল হাফিজুল। তাঁর কথায়, ‘আমার ছেলে মমতাকে বিয়ে করতে চায়’।
আরও পড়ুনঃ Wriddhiman Saha: বিশাল অঙ্কের টাকা নিয়ে আগামী ১৪ তারিখ ত্রিপুরায় নাম লেখাবেন ঋদ্ধিমান


হাফিজুলের বাবার কথায়, ও একবার নবান্নেও গেছিল। ওখানে তখন বলে অনুমতি ছাড়া ঢোকা যাবে না। কিন্তু আমার ছেলে শোনেনি। জবরদস্তি করে। তারপর ওকে পুলিশ ধরেছিল। আমার সঙ্গে পুলিশের কথা হতে বলেছিলাম ছেলেটার মাথার ঠিক নেই। এখন আবার মুখ্যমন্ত্রীর বাড়ি চলে গেছে।

তিনি আরও জানিয়েছেন, হাফিজুল এদিক ওদিক ঘুরে বেড়ায়। ওর মাথার ঠিক নেই। সাংবাদিকদের উদ্দেশ্যে কাতর কন্ঠে বলে ওঠেন, একটা কথা বলব স্যার, কিছু যদি মনে না করেন… আমার ছেলে মমতাকে বিয়ে করতে চায়। আপনারা বলুন, এটা কখনও হয়? কিন্তু ওই পাগলকে কে বোঝাবে বলুন দেখি!


হাফিজুলের বাবার কথায়, বউয়ের সঙ্গে ঝামেলা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন হাফিজুল। তারপরের দিনেই উপস্থিত হয়েছিল নবান্নে। তারপর সেখান থেকে কালীঘাটে। মাথার গোলমালের কারণে যখন যেখানে খুশি চলে যায় বলে জানিয়েছেন হাফিজুলের বাবা।
‘আমার ছেলে মমতাকে বিয়ে করতে চায়’, বললেন হাফিজুলের বাবা

উল্লেখ্য, শনিবার রাতে মুখ্যমন্ত্রীর কড়া নিরাপত্তা বলয় টপকে বাসভবনে প্রবেশ করে হাফিজুল মোল্লা। সকালে তাঁর উপস্থিতি নজরে আসতেই শোরগোল পড়ে যায়। হাসনাবাদ থেকে কীভাবে গেল হাফিজুল। তার কাছ থেকে লোহার রড উদ্ধার হওয়ার পরেই শোরগোল পড়ে যায়। এখন আবার হাফিজুলের বাবার মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে।







