Wriddhiman Saha: বিশাল অঙ্কের টাকা নিয়ে আগামী ১৪ তারিখ ত্রিপুরায় নাম লেখাবেন ঋদ্ধিমান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দু’দিন আগেই বাংলার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। সিএবি থেকে এনওসি নিয়েছেন। কিন্তু পরবর্তী গন্তব্য এখনও জানাননি ঋদ্ধি। বেশ কয়েকদিন আগে ত্রিপুরার নাম ভেসে উঠেছিল। কিন্তু তারপর শোনা যায়, বিশাল দর হাঁকিয়েছেন সদ্য প্রাক্তন হওয়া বাংলার উইকেটকিপার ব্যাটার।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বাড়তে চলেছে, নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ

তাই হয়তো পিছিয়ে যাবে ত্রিপুরা। কিন্তু তেমন কিছু হচ্ছে না। কোনও অঘটন না ঘটলে আগামী মরশুম থেকে ত্রিপুরার হয়ে খেলবেন ঋদ্ধিমান। মঙ্গলবার ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক আধিকারিক জানিয়ে দিয়েছেন,

বিশাল অঙ্কের টাকা নিয়ে আগামী ১৪ তারিখ ত্রিপুরায় নাম লেখাবেন ঋদ্ধিমান

অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার ঋদ্ধিমান সাহা প্লেয়ার এবং মেন্টর হিসেবে ত্রিপুরা দলে যোগ দিতে চলেছেন। ৪০ টেস্টে খেলা এই অভিজ্ঞ প্লেয়ার ইতিমধ্যেই ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) থেকে এনওসি বা ছাড়পত্র পেয়ে গিয়েছেন।

26

ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (টিসিএ) যুগ্ম সচিব কিশোর দাস পিটিআই-কে বলেন, ‘আমরা সাহার সঙ্গে কথা বলেছি এবং তিনি আমাদের রাজ্যের হয়ে খেলতে রাজি হয়েছেন। খেলোয়াড়দের অনুপ্রাণিত করার জন্য তিনি সিনিয়র দলের মেন্টর হিসেবেও কাজ করবেন।’

27 1

বিশাল অঙ্কের টাকা নিয়ে আগামী ১৪ তারিখ ত্রিপুরায় নাম লেখাবেন ঋদ্ধিমান

প্রফেশনাল ক্রিকেটার হিসেবে সই করবেন ঋদ্ধি। সব ঠিক থাকলে আগামী ১৪ তারিখ ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারেন ঋদ্ধি। সুত্রের খবর, আনুমানিক প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকার চুক্তি হতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর