CM Security: মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বাড়তে চলেছে, নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কয়েকদিন আগেই ঢুকে যায় এক ব্যক্তি। তার পরেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে। কী করে এতোজন নিরাপত্তারক্ষীর চোখে ফাঁকি দিয়ে ওই ব্যক্তির মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরে প্রবেশ করল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুনঃ নিরাপত্তার কারণে এবার নবান্নে ডিউটিতে থাকার সময় মোবাইল নিষিদ্ধ পুলিশ কর্মীদের

এক বাংলা সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব। এমনকী তাঁর ক্ষোভের মুখে পড়েছেন ডিজি সিকিউরিটিও। এর পরেই এবার মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় নেওয়া হচ্ছে একাধিক সিদ্ধান্ত।

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বাড়তে চলেছে, নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ

এর মধ্যে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির চারদিকে তোলা হবে উঁচু পাঁচিল, বাড়ির পেছনের দিকে ওয়াচ টাওয়ার, বাড়ির সামনে বানানো হতে পারে বাঙ্কার। মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকা–বেরোনোর পথে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে।

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বাড়তে চলেছে, নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বাড়তে চলেছে, নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ

21 2

ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হচ্ছে। এই নিরাপত্তা নিয়ে বৈঠক হয় নবান্নে। তারপরই নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর