এখনও অবধি তাঁর বিধায়ক পদে শপথ ঘিরে একাধিক জটিলতা দেখা দেয়। বুধবার সেই জল্পনার অবসান ঘটতে চলেছে। সূত্রের খবর, সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল বিধায়ক পদে শপথ নিতে চলেছেন বাবুল সুপ্রিয়।
রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন শুভেন্দুরা। সোমবার এমনটাই নির্দেশ দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, বিধায়কদের সাসপেনশন হাউজের বিষয়। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন হাউজের বিশয়। তাই সাসপেন্ডেড বিধায়করা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এই বিষয়ে সাসপেনশন প্রযোজ্য হবে না। অন্য কোনও ব্যাপারে সাসপেনশন নেই।
বইতে বইতে এ-কূল,ও-কূল, অন্য কাননে গিয়ে পড়ে মুকুল। পবিত্র ঈদের দিনে তৃণমূলের নতুন চকচকে দলীয় কার্যালয়ের উদ্বোধনে "বিধানসভায়" কৌশলী ও বাইরে তৃণমূলী নেতা শ্রী মুকুল রায়”। অপর একটি ট্যুইটে ভিডিও প্রকাশ করে প্রমাণ দেওয়ার চেষ্টা করেছেন তিনি।
বিজেপিতে আছেন নাকি তৃণমূলে? মুকুল রায়ের রাজনৈতিক অবস্থান ঘিরে তুঙ্গে তরজা। বিধানসভার এই তরজা পৌঁছে গেছে আদালতের এজলাসে। একাধিক শুনানির পর স্পিকার জানিয়েছিলেন মুকুল রায় বিজেপির বিধায়ক। আজ মুকুল রায়ের আইনজীবী জানালেন, পুরনো সঙ্গীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মুকুল রায়।
আমরা সংবিধানের প্রতি দায়বদ্ধ । কিন্তু, সাম্প্রতিক কিছু ঘটনা আমাদের অবাক করেছে । রাজ্যের মানুষ ভয় নিয়ে বেঁচে রয়েছেন। বাংলা এখন গণতন্ত্রের গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। রাজ্য দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। বৃহস্পতিবার বিআর আম্বেদকরের জন্মদিবসে ফের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
সদ্য বিধানসভা থেকে সাত বিজেপি বিধায়কদের সাসপেণ্ড করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় সাসপেণ্ড হয়ে এবার আদালত দ্বারস্থ হওয়ার পরিকল্পনা শুভেন্দুদের। যদিও বিজেপির তরফে কিছু স্পষ্ট করে বলা হয়নি। তবে দলের মধ্যে এই আলোচনা জারি রয়েছে।