নজরবন্দি ব্যুরোঃ ১৬ এপ্রিল নির্বাচনের ফলাফলে বালিগঞ্জ কেন্দ্র থেকে জয়লাভ করেছেন তৃণমূলের প্রার্থী বাবুল সুপ্রিয়। কিন্তু এখনও অবধি তাঁর বিধায়ক পদে শপথ ঘিরে একাধিক জটিলতা দেখা দেয়। বুধবার সেই জল্পনার অবসান ঘটতে চলেছে। সূত্রের খবর, সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল বিধায়ক পদে শপথ নিতে চলেছেন বাবুল সুপ্রিয়।
আরও পড়ুনঃ SSC: যোগ্যতার ভিত্তিতে চাকরি চাই, ‘অশনি’-র আশঙ্কা উপেক্ষা করে আন্দোলনে হবু শিক্ষকরা


বিধানসভা সূত্রে খবর, বুধবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ বাবুলকে বিধানসভায় শপথগ্রহণ করাবেন ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্য্যায়। তা নিয়ে বিধানসভায় প্রস্তুতি শুরু হয়ে গেছে। মঙ্গলবার মুখ্য সচেতক নির্মল ঘোষ এবং উপ মুখ্য সচেতক তাপস রায়ের সঙ্গে বৈঠক করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুরু থেকেই বাবুল সুপ্রিয়র শপথ গ্রহণকে কেন্দ্র করে জটিলতা এখা দিয়েছিল। কারণ, বিধায়কদের শপথ গ্রহণের দায়িত্ব স্পিকারের কাছ থেকে নিজের কাছে ফিরিয়ে নিয়েছেন রাজ্যপাল। পরিবর্তে সরকারের কাছে আটকে থাকা বিল নিয়ে খতিয়ান চেয়ে যাচ্ছেন। বাবুলকে শপথের জন্য ডেপুটি স্পিকারের কাছে অনুমতি দেন রাজ্য জগদীপ ধনকড়। কিন্তু স্পিকারকে এড়িয়ে শপথ গ্রহণে রাজি হননি ডেপুটি স্পিকার।


জল্পনার অবসান, ডেপুটির মাধ্যমেই শপথ নেবেন বাবুল

সূত্রের খবর, তৃণমূলের তরফেই আশীষ বন্দ্যোপাধ্যায়কেই শপথ গ্রহণের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। নিয়ম মেনেই ডেপুটি স্পিকারের মাধ্যমে আগামীকাল বিধানসভায় শপথ নেবেন বাবুল।







