আহত হন শাসক এবং বিরোধী উভয় পক্ষের বিধায়করা৷ সেই ঘটনায় অভিযোগ ওঠে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। সাসপেণ্ড করা হয় বিজেপির পাঁচ বিধায়ক মনোজ টিগ্গা, শুভেন্দু অধিকারী, দীপক বর্মন, শঙ্কর ঘোষ এবং নরহরি মাহাতোদের৷
আহত হয়েছে দুই পক্ষের সাংসদ। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদার। এবার ঘটনায় বিরোধী দলের বিরুদ্ধে আক্রমণ শানালেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, পরিকল্পনামাফিক আইনশৃঙ্খলা নষ্ট করা হয়েছে।
ঘটনার তীব্র নিন্দা করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই ঘটনা অনভিপ্রেত। এই ধরনের ঘটনা আদৌ বাঞ্ছনীয় নয়। বিধানসভার ভিতরে উত্তেজনা হতে পারে উত্তাপ হতে পারে আলোচনার ক্ষেত্রে। যেভাবে মারমুখী বিধায়করা আজকে এসেছিলেন এটা অত্যন্ত নিন্দনীয়।
বাজেট অধিবেশনের শেষ দিনে কার্যত রণক্ষেত্র বিধানসভা। তৃণমূল এবং বিজেপির হাতাহাতিতে উত্তপ্ত বিধানসভা। এমনকি পরিস্থিতি হাতাহাতি অবধি পৌঁছে যায়। আহত হন দুই পক্ষের বিধায়করা। ফিরহাদ হামিকের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়, মারপিটের নেতৃত্ব দিয়েছে শুভেন্দু-শঙ্কর-মনোজ।