Bidhansabha: মারপিটের নেতৃত্ব দিয়েছে শুভেন্দু-শঙ্কর-মনোজ, অভিযোগ তৃণমূলের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাজেট অধিবেশনের শেষ দিনে কার্যত রণক্ষেত্র বিধানসভা। তৃণমূল এবং বিজেপির হাতাহাতিতে উত্তপ্ত বিধানসভা। এমনকি পরিস্থিতি হাতাহাতি অবধি পৌঁছে যায়। আহত হন দুই পক্ষের বিধায়করা। ফিরহাদ হামিকের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়, মারপিটের নেতৃত্ব দিয়েছে শুভেন্দু-শঙ্কর-মনোজ।

আরও পড়ুনঃ Rampurhat Clash: রামপুরহাটের ঘটনায় উত্তপ্ত বিধানসভা, বিজেপি-তৃণমূলের হাতাহাতি, আহত মনোজ টিগ্‌গা

তৃণমূলের অভিযোগ, ঘটনায় আহত হয়েছেন আহত হয়ে হাসপাতালে ভর্তি তৃণমূলের বিধায়করা। তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের নাক ফাটার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে । সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ঘুষি মরার অভিযোগ তুলেছেন তিনি।

এরপরেই বিজেপির বিধায়কদের সাসপেণ্ড করার বিষয়টি সামনে আসতে শুরু করেছে। ইতিমধ্যেই দুই বিজেপি বিধায়ক মিহির গোস্বামী এবং সুদীপ মুখ্যোপাধ্যায়কে সাসপেন্ড করেছেন স্পিকার। আগামী অধিবেশনে বিজেপির তিন বিধায়ককে সাসপেণ্ড করা হতে পারে?

Bidhansabha: মারপিটের নেতৃত্ব দিয়েছে শুভেন্দু-শঙ্কর-মনোজ, অভিযোগ তৃণমূলের
Bidhansabha: মারপিটের নেতৃত্ব দিয়েছে শুভেন্দু-শঙ্কর-মনোজ, অভিযোগ তৃণমূলের

যদিও এ প্রসঙ্গে উঠে আসছে রাজ্যসভার ঘটনা। যেখানে বাদল অধিবেশনে অশান্তি ছড়ানোর অভিযোগে রাজ্যসভার বিরোধী পক্ষের ১২ জন সাংসদকে সাসপেণ্ড করা হয়েছিল। আগামী অধিবেশনে এই তিন বিজেপির মুখ্য এবং সুবক্তা বিধায়কদের সাসপেণ্ড করে দেওয়া হবে? উঠছে প্রশ্ন।

মারপিটের নেতৃত্ব দিয়েছে শুভেন্দু-শঙ্কর-মনোজ, তাঁদের বিরুদ্ধে প্রস্তাব ফিরহাদের 

মারপিটের নেতৃত্ব দিয়েছে শুভেন্দু-শঙ্কর-মনোজ, তাঁদের বিরুদ্ধে প্রস্তাব ফিরহাদের 
মারপিটের নেতৃত্ব দিয়েছে শুভেন্দু-শঙ্কর-মনোজ, তাঁদের বিরুদ্ধে প্রস্তাব ফিরহাদের

এদিন মন্ত্রী ফরহাদ হাকিম বলেন, হুজরাতের কায়দায় একইভাবে বিধানসভায় ব্যবহার করছে বিজেপি। স্পিকারকে ঘিরে বিক্ষোভ বিজেপি নিত্য নৈমিত্তিক হয়ে গেছে।

বিজেপির তরফে দাবী করা হচ্ছিল, গত কয়েকদিন রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাঁরা আলোচনা চেয়েছিলেন বিধানসভায়। ঠিক একই দিনে সেটাই চেয়েছিলেন। কিন্তু স্পিকার তা রাজি না হওয়ায় বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির বিধায়করা। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাঁদেরকে শান্ত হওয়ার অনুরোধ জানালেও তাঁরা স্লোগান চালিয়ে যান। তাঁদের অভিযোগ, এরপরেই তৃণমূলের কিছু বিধায়ক বিজেপির বিধায়কদের ওপর চড়াও হন। বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্‌গার ওপর হামলা চালানো হয়েছে। তাঁর জামা ছেঁড়া হয় বলে অভিযোগ।

বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, রামপুরহাটের ঘটনায় মুখ্যমন্ত্রী বিধানসভা চলাকালীন বিধানসভার ভিতরে কোনও বক্তব্য না রেখে বাইরে সিদ্ধান্ত নিয়েছেন। তা সংবিধানের পরিপন্থী নয়। তাই স্পিকারের হস্তক্ষেপের দাবী করেন তিনি। মুখ্যমন্ত্রী কলকাতায় থাকলেও রামপুরহাট নিয়ে একটিও শব্দ ব্যয় করেননি। তাই গণতান্ত্রিক অধিকার অনুযায়ী বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত