নজরবন্দি ব্যুরোঃ রামপুরহাট কাণ্ডে উত্তাল বিধানসভা। শাসক বিরোধী পক্ষের সংঘর্ষে আহত হন বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাত করেন তিনি৷ কেন্দ্রীয় নেতৃত্ব সবসময় পাশে রয়েছে। বিধানসভার ঘটনা শোনার পর আশ্বস্ত করলেন অমিত শাহ।
আরও পড়ুনঃ ইস্তফা দেবেন ইমরান! নয়া পাক প্রধানমন্ত্রী শাহবাজ?
এবিষয়ে নজরবন্দিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মাদারিহাটের বিজেপির বিধায়ক জানিয়েছেন, বিধানসভার সেদিনের ঘটনা সম্পর্কে খবর নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ একইসঙ্গে ভবিষ্যতে এধরনের ঘটনা পুনরাবৃত্তি হলে ব্যবস্থা নেওয়া হবে। এবিষয়ে কেন্দ্রীয় নেতৃত্ব পাশে রয়েছে এমনটাই আশ্বস্ত করেছেন তিনি৷
প্রসঙ্গত, এদিন অমিত শাহের সঙ্গে দেখা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ সেখানে রামপুরহাট ঘটনা নিয়ে কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বের রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জমা দেন তিনি। সেখানেই সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করতে যান মনোজ টিগ্গা।
কেন্দ্রীয় নেতৃত্ব সবসময় পাশে রয়েছে, মনোজ টিগ্গাকে আশ্বস্ত করলেন অমিত শাহ
উল্লেখ্য, রামপুরহাটের ঘটনাকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। আহত হন শাসক এবং বিরোধী উভয় পক্ষের বিধায়করা৷ সেই ঘটনায় অভিযোগ ওঠে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। সাসপেণ্ড করা হয় বিজেপির পাঁচ বিধায়ক মনোজ টিগ্গা, শুভেন্দু অধিকারী, দীপক বর্মন, শঙ্কর ঘোষ এবং নরহরি মাহাতোদের৷



