নজরবন্দি ব্যুরোঃ আর কিছু মুহুর্তের অপেক্ষা। দ্রুত অনাস্থা প্রস্তাবে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে প্রধানমন্ত্রীর পুদ হারাতে চলেছেন ইমরান খান। নাকি তার আগেই ইস্তফা দেবেন ইমরান! সেক্ষেত্রে পাকিস্তানের মুখ্যমন্ত্রী হতে পারেন বিরোধী দলনেতা পাকিস্তান মুসলিম লিগের নাওয়াজ ভাগের শেহবাজ শরিফ। তিনি পরিচয়ে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নাওয়াজ শরিফের ভাই। এমনটাই জানাচ্ছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি।


Imran isn't left with anywhere to run. Today, he used Speaker to run away but for how long ?. There is no safe passage anymore. There is one honourable way, PM should resign and Shehbaz Sharif be given an opportunity for a vote of confidence: Bilawal Bhutto Zardari, PPP Chairman pic.twitter.com/rBsIGengkI
— ANI (@ANI) March 31, 2022


গত কালই এক সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই সংখ্যাগরিষ্ঠতা হারাতে চলেছেন তিনি। আমরা এখন গোটা বিষয়টাকে সমঝোতায় আনতে চাইছি। সেখানেই তিনি জানিয়েছেন শেহবাজ হতে চলেছেন প্রধানমন্ত্রী। এর আগে ১৯৯৭ সাল থেকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে ছিলেন তিনি। কিন্তু পারভেজ মুশারফের আমলে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। পরে ২০০৮ সালে ফিরে আসেন। ফের মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হন।

পিটিআই সূত্রে খবর, জাতীর উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময়েই নিজের ইস্তফার কথা ঘোষণা করতে পারেন ইমরান খান। পাল্টা শহবাজ শরিফ জানিয়েছেন, প্রধানমন্ত্রী ইমরান প্রস্তাব দিয়েছেন, আমরা যদি অনাস্থা প্রস্তাব প্রত্যাহার করে নিই, তবে তিনি পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন করে ভোটে যাবেন।
ইস্তফা দেবেন ইমরান! জল্পনা তুঙ্গে

পাকিস্তানে মোট আসনের সংখ্যা ৩৪২। ২০১৮ সালে নির্বাচনে ১৫৫ টি আসন পেয়েছিল ইমরান খানের দল। সেইসময় শরীক হয়েছিল এমকিউএম এবঙ্গ বিএপির মট দলগুলি। এখন জোটের হাত আলগা করছে শরীকরাই। ভোটাভুটি পর্বের আগেই ইস্তফা দিতে চান ইমরান।







